স্মার্ট মিটারের বাজারে আর কেউ দিতে পারবে না টক্কর! এবার এই বড় কোম্পানি অধিগ্রহণ করল আদানি গ্রুপ

Published on:

Published on:

This time Adani Group acquired this big company.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি ফের একবার উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গৌতম আদানি এবার একটি বড় অধিগ্রহণ সম্পন্ন করেছেন। মূলত, আদানি গ্রুপের (Adani Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা, আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (Adani Energy Solutions Limited, AESL) জানিয়েছে যে, তারা ৩,০৫০ কোটি টাকায় ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার অধিগ্রহণের জন্য একটি বাইন্ডিং সিকিউরিটিজ পারচেজ অ্যান্ড সাবস্ক্রিপশন অ্যাগ্রিমেন্ট (SPSA) স্বাক্ষর করেছে। এই অধিগ্রহণের ফলে কোম্পানিটির মোট স্মার্ট মিটারের সংখ্যা ৪.৭ কোটিরও বেশি হবে। যা এটিকে ভারতের বৃহত্তম স্মার্ট মিটারিং প্ল্যাটফর্মে পরিণত করবে।

এবার এই বড় কোম্পানি অধিগ্রহণ করল আদানি গ্রুপ (Adani Group):

জানিয়ে রাখি যে, ইন্টেলিস্মার্ট হল ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (NIIF) এবং এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL)-এর একটি যৌথ উদ্যোগ তথা জয়েন্ট ভেঞ্চার। এই যৌথ উদ্যোগে NIIF-এর ৫১ শতাংশ এবং EESL-এর বাকি ৪৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই চুক্তির আওতায় ইন্টেলিস্মার্টের ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার ক্যাপিটালের অধিগ্রহণ এবং NIIF-এর মালিকানাধীন অপশনালি কনভারটেবল ডিবেঞ্চার্সের রিডেম্পশানও সামিল রয়েছে।

This time Adani Group acquired this big company.

মিলবে সুবিধা: উল্লেখ্য যে, ইন্টেলিস্মার্টের উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার এবং আসামে ২.২ কোটিরও বেশি স্মার্ট মিটারের পোর্টফোলিও রয়েছে। এটি ভারতের স্মার্ট মিটারিং সেক্টরের শীর্ষ ৩ টি কোম্পানির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষা! ৪ মাস পর এই দেশের সঙ্গে পরবর্তী টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া

বর্তমানে আদানি এনার্জি সলিউশনসের স্মার্ট মিটারিং ব্যবসায় ২.৪৬ কোটিরও বেশি মিটারের অর্ডার রয়েছে। এই অধিগ্রহণের পর, কোম্পানিটির পোর্টফোলিওতে ৪.৭ কোটি স্মার্ট মিটার থাকবে এবং এটি ভারতের স্মার্ট মিটারিং বাজারে আদানি এনার্জি সলিউশনসের শীর্ষস্থানকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন: ট্রাম্পের জেদের কারণে বড় ক্ষতি বিশ্বকাপে! বিমানবন্দর থেকেই ‘তাড়িয়ে দেওয়া হল’ আফ্রিকার সেরা রেফারিকে

উল্লেখ্য যে, আদানি এনার্জি সলিউশনস ভারতের বৃহত্তম বেসরকারি ট্রান্সমিশন কোম্পানি। এই সংস্থার নেটওয়ার্ক ১৬ টি রাজ্য জুড়ে বিস্তৃত রয়েছে। যার ২৭,৯৪৯ সার্কিট কিলোমিটারের নেটওয়ার্ক এবং ১২৩,১৭৫ এমভিএ ট্রান্সফর্মেশন ক্যাপাসিটি রয়েছে। মঙ্গলবার আদানি এনার্জি সলিউশসের শেয়ারের দাম সামান্য কমেছে। বBSE-তে সংস্থাটির শেয়ারের দাম ০.০৬ শতাংশ কমে ১৫৬৮.৯০ টাকায় লেনদেন হচ্ছে। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ১,৬১৪ টাকা এবং সর্বনিম্ন দর ৭৪৫.৪৫ টাকা।