বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপের (Tata Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা টাটা ইলেকট্রনিক্স (Tata Electronics) একটি বড় সাইবার হামলার সম্মুখীন হয়েছে। যার ফলে কোম্পানির তথ্য ফাঁস হয়েছে। মূলত, কোম্পানির সিস্টেম থেকে চুরি হওয়া কিছু গুরুত্বপূর্ণ ফাইল একটি হ্যাকার ফোরামে দেখতে পাওয়ার পর তারা এই বিষয়টি নিশ্চিত করে। ফোরামের তালিকা অনুযায়ী, টাটা ইলেকট্রনিক্স থেকে ৬৩০ জিবিরও বেশি ডেটা ফাঁস হয়েছে বলে জানা গেছে। ফাঁস হওয়া এই ডেটায় ২,০৪,৩০০ টিরও বেশি ফাইল রয়েছে বলেও তথ্য মিলেছে।
টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থায় সাইবার হামলা:
ফাঁস হয়েছে অ্যাপল-টেসলার গুরুত্বপূর্ণ ফাইল: টেকক্রাঞ্চের মাধ্যমে দেখা ফাইলগুলির স্যাম্পেলে অ্যাপলের সাপ্লায়ার সংক্রান্ত তথ্য থেকে শুরু করে টেসলার ম্যানুফ্যাকচারিং ডকুমেন্টসও অন্তর্ভুক্ত ছিল। জানিয়ে রাখি যে, টাটা ইলেকট্রনিক্স একটি ভারতীয় ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী সংস্থা। এটি অ্যাপল এবং টেসলার মতো প্রধান গ্লোবাল সংস্থাগুলির একটি গুরুত্বপূর্ণ সাপ্লায়ারও। কোম্পানিটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের একটি প্রধান ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র হওয়ার প্রচেষ্টায় দ্রুত প্রসারিত হয়েছে। কোম্পানিটির ভারতজুড়ে বিভিন্ন কারখানা রয়েছে।

এদিকে, এই সাইবার হামলার প্রসঙ্গে টাটা ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র টেকক্রাঞ্চের ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, কয়েক সপ্তাহ আগে কোম্পানিটি তাদের কিছু সিস্টেমে একটি সাইবার নিরাপত্তা ত্রুটি খুঁজে পায়। কোম্পানিটি আরও জানিয়েছে যে, এই ঘটনাটি তাদের সমস্ত ব্যবসায়িক কার্যক্রমের ওপর কোনো প্রভাব ফেলেনি।
আরও পড়ুন: IPL ২০২৭-এর আগে সবথেকে বড় দলবদল! ঋষভ পন্থ-কুলদীপ যাদব পরিবর্তন করলেন টিম
তবে, টাটা ইলেকট্রনিক্স জানায়নি কী ধরণের ডেটা অ্যাক্সেস করা হয়েছে। এছাড়াও, কতজন ব্যক্তি বা কোম্পানি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও তারা নির্দিষ্ট করে বলেনি। এর পাশাপাশি অ্যাপল বা টেসলা সম্পর্কিত তথ্যসহ গ্রাহকদের ডেটা এই ফাঁসের অংশ ছিল কিনা, তাও নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: চিন-আমেরিকা-EU থেকে বিপুল পরিমাণে আসছে এই রাসায়নিক! কঠোর পদক্ষেপ ভারতের
টাটা ইলেকট্রনিক্সের কাছে মুক্তিপণ দাবি করা হয়: রয়টার্স জানিয়েছে, টাটা ইলেকট্রনিক্স গত সপ্তাহে তাদের আইফোন অ্যাসেম্বলি বিভাগের কিছু কর্মীকে তথ্য ফাঁসের বিষয়টি অবহিত করেছে। রিপোর্টে, আরও বলা হয়েছে যে, অ্যাপল বিষয়টি তদন্ত করছে। রিপোর্ট অনুসারে, টাটা ইলেকট্রনিক্সের কাছে মুক্তিপণও চাওয়া হয়েছিল।













