বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম পে কমিশনের ডিএ মামলা (Dearness Allowance) নিয়ে জট এখনও খোলেনি। এখনও পুরোপুরি বঞ্চিত রয়েছে গ্রান্ট ইন এইড-রা। ৩ নভেম্বর এই মামলার শুনানিতে আদালত তরফে জানানো হয়েছিল, উচ্চ পর্যায়ের কমিটির পরবর্তী বৈঠকের দিকে নজর রাখবে সুপ্রিম কোর্ট। তারপর মামলার পরবর্তী শুনানি।
আগামী ১৪ ডিসেম্বর সশরীরে বৈঠক করার কথা জানানো হয়েছিল থার্ড স্টেটাস রিপোর্ট- এ। বর্তমানে ১৪ ডিসেম্বরের বৈঠকের দিকেই নজর আদালতের। শেষ শুনানিতে সে কথাই বলা হয়। জানা গিয়েছে, ডিসেম্বর মাসে মনিটরিং কমিটির বৈঠকের পর আগামী ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

সর্বোচ্চ আদালত মামলাটি শুনানির জন্য রেখেছে জানুয়ারি মাসে কমিটির বৈঠকের পর। আদালত জানিয়েছে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির বৈঠকের পর ফের শুনানি হবে। পরবর্তী শুনানিতে ফের একবার উঠে আসতে পারে গ্রান্ট ইন এইড কর্মচারীদের প্রসঙ্গচ
আরও পড়ুন: ‘এক পাপী উপরে বসে আছে’, মা কালীর সামনে হাউ হাউ করে কান্না, ভেঙে পড়লেন কল্যাণ!
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর দায়ের করা বকেয়া ডিএ মামলা বর্তমানে চলছে বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মামলা বিচারাধীন। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয়ে কলকাতা হাইকোর্টে ওঠে মামলা। শেষে সুপ্রিম কোর্টে।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে জয় হয়ে সরকারি কর্মীদের। আদালত নির্দেশ দেয়, অল ইন্ডিয়া কনজ়িউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুসারে ডিএ দিতে হবে সরকারি কর্মীদের। তবে তারপরও টালবাহানা চলছে। অভিযোগ, রাজ্য সরকার বকেয়া ডিএ-র কিছু অংশ মেটালেও ‘গ্রান্ট ইন এড’ কর্মচারীরা এখনও বঞ্চিত। এবার মনিটরিং কমিটির পরবর্তী বৈঠকে এবিষয়ে কোনো সুরাহা হয় কিনা সকলের নজর এখন সেই বৈঠকের দিকে।












