নতুন মোড়? বকেয়া DA মামলায় বড় পদক্ষেপ কনফেডারেশনের! সুপ্রিম কোর্টের পথে সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance(145)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জয় মেলার পরও হতাশা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। সম্প্রতি সুপ্রিম কোর্টে নতুন মোড় নিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) ডিএ মামলা (Dearness Allowance)। বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার সুপ্রিম নির্দেশের পরও সরকারের দীর্ঘ নীরবতায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। এবার জানা যাচ্ছে, খুব শীঘ্রই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছে সুপ্রিম কোর্টে।

ডিএ মামলায় জোড়া চাপে রাজ্য | Dearness Allowance

সংগ্রামী যৌথ মঞ্চের পর পর এবার আদালত অবমাননার মামলার পথে কনফেডারেশনও? এই বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, ‘আমাদের আইনজীবীরা বলছেন অবমাননার মামলা ফাইল করে রাখা হোক।’ প্রথমে সংগ্রামী যৌথ মঞ্চ আর এবার সেই পথে হেঁটে আদালতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। ফলত এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

গত ৫ ফেব্রুয়ারী বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায়দান করে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার ১০০ শতাংশই মেটাতে হবে। ডিএ–র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকিটা কীভাবে মেটানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী ৬ই মার্চের মধ্যে।

Dearness Allowance

আরও পড়ুন: এবার লাইনে নয়, মোবাইলেই আবেদন! ‘বাংলার যুবসাথী’ অ্যাপ চালু, কীভাবে করবেন আবেদন?

সুপ্রিম নির্দেশের পর ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো পদক্ষেপ না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস দিয়েছিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর আইনজীবী ফিরদৌস শামিম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তবে তার পরও উত্তর না মেলায় ফের আদালতে মামলা করেছেন সরকারি কর্মীরা। চলতি সপ্তাহেই আদালত অবমাননার মামলার শুনানির সম্ভাবনা। এবার এই মামলা কোন মোড় নেয় সেটাই দেখার।