রিপোর্ট পেশে বিলম্ব হওয়ার আশঙ্কা! বকেয়া DA নিয়ে বৈঠকের দিন পেছনোয় ক্ষুব্ধ সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance(309)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মামলার শুনানিতে তারিখ পে তারিখের পর এবার মনিটরিং কমিটির বৈঠকেও কী একই ঘটনা? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে বৈঠক আজ দিল্লিতে হওয়ার কথা ছিল, তা বাতিল হয়ে গিয়েছে দু’দিন আগেই। বুধবার রাজ্য অর্থদপ্তর তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিশেষ কারণে বৈঠকটি হচ্ছে না।

গড়াচ্ছে দিন, রিপোর্ট পেশে বিলম্ব হওয়ার আশঙ্কা কনফেডারেশনের | Dearness Allowance

বৈঠক বাতিলের কোনও কারণ না জানানো হলেও একই সময়ে ‘ব্রিকস’ সম্মেলন চলার জন্যই এই স্থগিত বলে মনে করা হচ্ছে। ব্রিকস সম্মেলনের জন্য ১১-১৩ সেপ্টেম্বর দিল্লিতে যাবতীয় সরকারি অফিস বন্ধ থাকবে। গতিবিধির উপরে কড়াকড়ি করা হবে। এই কারণেই ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে চলা ডিএ বৈঠকে বাতিল হওয়ার খবর শোনা যাচ্ছে।
অর্থদপ্তর তরফে বলা হয়েছে, এরপর কবে বৈঠক হবে তা পরে জানানো হবে। এই নিয়েই ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা।

সংগ্রামী যৌথ মঞ্চের সাধারণ আহ্বায়ক ভাস্কর ঘোষ থেকে শুরু করে, মামলার অন্যতম পক্ষ কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও মনিটরিং কমিটির প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন। মলয়বাবু সমাজমাধ্যমে লিখেছেন, ‘ইন্দু মালত্রা কমিটি আমাদেরকে নিয়ে কি ছেলেখেলা করছেন? ভাবুন একবার গতবার দু দুবার মিটিংয়ের তারিখ ঘোষণা (২৪/০৪/২৬ এবং ০১/০৫/২৬) করে একদিন আগে সেই মিটিং ক্যানসেল করে দিয়েছিল। আবারও তাই এর ফলে আমাদের বারবার এয়ার টিকিটের কাড়ি-কাড়ি টাকা গচ্ছা দিতে হচ্ছে।’

মলয় মুখোপাধ্যায় আরয় জানান, বৈঠক স্থগিত হওয়ায় কমিটির রিপোর্ট পেশে বিলম্ব হতে পারে। উল্লেখ্য, অগাস্ট মাসে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এই মামলার সব পক্ষের সঙ্গে মালহোত্রা কমিটি বৈঠক করে একটি রিপোর্ট জমা দেবে। সেপ্টেম্বর মাসের ১২ তারিখ হয়ে গেল। সর্বোচ্চ আদালতে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৭ অক্টোবর। এভাবে বৈঠকের দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় রিপোর্ট পেশে বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করছেন মলয়বাবু।

dearness allowance(262)

আরও পড়ুন: রেশন কার্ডে বড় বদল! ১ অক্টোবর থেকে নিষ্ক্রিয় হতে পারে, ২১ সেপ্টেম্বরের আগে এই কাজ জরুরি

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট কয়েকমাস আগে মালহোত্রা কমিটি গঠন করে দেয়। কোর্টের নির্দেশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি, মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির আইনজীবী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা। গত ১৮ আগস্ট কর্মচারী সংগঠনগুলির পক্ষে যে ১০ জনের নাম অনুমোদন করে দিয়েছে সর্বোচ্চ আদালত, তাঁদের নিয়েই বৈঠক হওয়ার কথা ছিল। যদিও আগে থেকেই এই বৈঠক বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।