বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি পূজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে দার্জিলিং (Darjeeling)এর ভিড় এড়িয়ে যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। সেখানে ঘুরে আসতে পারেন দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি জনপদ পোখরিয়াং। এইখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি শহরের কোলাহল থেকে বহু হাত দূরে থাকতে পারবেন।
পুজোর ছুটিতে ঘুরে আসুন মায়াবী পোখরিয়াবং (Darjeeling)
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৮৪ মিটার উচ্চতা অবস্থিত এই জায়গাটি। পাশাপাশি লেপচা জগতের কাছাকাছি অবস্থিত এই জনপদ। দার্জিলিং (Darjeeling) শহর থেকে ২৯ কিলোমিটার দূরে এই জায়গাটি। সুখিয়াপোখরি ও নাগরি ধাজিয়ার সংযোগকারী রাস্তার মাঝেই এই স্বল্প পরিচিত পাহাড়ি জনপদ।

আরও পড়ুন: উৎসবের মরসুমে LPG-তে স্বস্তি নেই! দু’মাস ধরে বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম
তাছাড়া এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন সবুজ চা বাগান। পাশাপাশি দেখতে পাবেন পাহাড়ে উপত্যকা। ঝরনা ও মেঘে ঢাকা পরিবেশ। এখানে আসলে পরে আপনি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাই কয়েক দিনের জন্য পালিয়ে যাওয়ার আদর্শ জায়গা দার্জিলিং এর পোখরিয়াবং।
পুজোর ছুটিতে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে আপনি যদি এ বছর চান নিরিবিলিতে সময় কাটাতে। তাহলে অবশ্যই একটি বারের জন্য হলেও ঘুরে আসুন এই পাহাড়ের বুকের থেকে। এই জায়গায় আসলে বেশ আপন না মন ভালো হয়ে যাবে। তাছাড়া এখানে আসলে দেখতে পাবেন তারমুজ টি এস্টেট। পাশাপাশি পাহাড়ের ঢাল বেয়ে রয়েছে বৃস্তিত চা বাগান। চাইলে আপনি সেখান থেকেও পায়ে হেঁটে এখানকার ব্রাহ্ম পরিবেশ উপভোগ করতে পারেন।
কিভাবে যাবেন?
পোখরিয়াবং এর কাছাকাছি বিমানবন্দ হল বাগডোগরা। অথবা আপনি ট্রেনে করে আসলেন। নিউ জলপাইগুড়ি নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন। তবে বাগডোগরা থেকে যেতে গেলে গাড়ি করে প্রায় দূরত্ব পরে ৬৩ কিলোমিটার। আর নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব পরে ৭২ কিলোমিটার। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে (Darjeeling)।













