Durga Puja 2026 Live Updates

পুজোর পর পাহাড়ে যাওয়ার প্ল্যান? অবশ্যই ঘুরে দেখুন দার্জিলিংয়ের এই জায়গাগুলি

Published on:

Published on:

Darjeeling where should you visit
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজোর শেষ। আর এই সময় অনেকেই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনিও যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ আজ রইলো উত্তরবঙ্গের এমন বেশ কিছু জায়গার কথা যেখানে না গেলে আপনার উত্তর বঙ্গ ঘুরতে যাওয়া পুরোপুরি হবে না (Darjeeling)। জানুন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কোথায় কোথায় গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

দার্জিলিং বেড়াতে গেলে কোথায় ঘুরবেন? (Darjeeling)

১) টাইগার হিল: দার্জিলিং (Darjeeling) ঘুরতে আসলে অবশ্যই ঘুরে আসবেন টাইগার হিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮২৬০ ফুট উচ্চতায় প্রকৃতির এক অপূর্ব নিদর্শন হল টাইগার হিল। এই হিল থেকে কাঞ্চনজঙ্ঘার দারুন দৃশ্য দেখতে পাওয়া যায়।

২) তিনচুল: দার্জিলিং জেলার ছোট্ট একটা গ্রাম হল এটি। এই জায়গাটি এখনো সেই ভাবে অতটা জনপ্রিয়তা লাভ করেনি। তাই এইখানে খুব একটা পর্যটকের সংখ্যা চোখে পড়ে না। তবে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাহলে একবার দার্জিলিং গেলে এখান থেকে ঘুরে আসতে পারেন।

 Darjeeling where should you visit

আরও পড়ুন: ফের বাড়ল হলুদ ধাতুর দর! আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত হয়েছে জানুন

৩) টি গার্ডেন: পাহাড়ের ঢালে দার্জিলিংয়ের চা বাগান গুলো যেন সবুজ সমুদ্র। চা গাছের শাড়ি ও পাহাড়ি পরিবেশ পর্যটকদের প্রিয় গন্তব্য গুলির মধ্যে অন্যতম। তাই অবশ্যই একবার টি গার্ডেন ঘুরে আসবেন।

৪) ঘুম মনাস্ট্রি: এইখানে আসলে পরে আপনি দেখতে পারবেন বৌদ্ধ গুম্ফার। তাছাড়া বিভিন্ন ধরনের বৌদ্ধ চিত্রকলা ও স্থানীয় সংস্কৃতি নিদর্শন চোখ টানবে আপনার। তাই এইখানে চোখে পড়ার মতন পর্যটকদের ভিড় দেখা যায় (Darjeeling)।