DA নিয়ে আর টালবাহানা চলবে না! ১০ দিনের মধ্যে রাজ্য সরকারকে সমস্ত বকেয়া মেটানোর নির্দেশ

Published on:

Published on:

dearness allowance(308)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বকেয়া ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা নিয়ে এখনও জট পুরোপুরি খোলেনি। একইসাথে ডিএ ইস্যুতে তরজা তুঙ্গে আরেক রাজ্য পাঞ্জাবেও। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের সরকার। তবে তাতেও লাভ হল না। সরকারের ওপর চাপ বাড়াল হাইকোর্ট।

বকেয়া ডিএ নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার | Dearness Allowance

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বৃহস্পতিবার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা মামলাটি যেন তারা অবিলম্বে দায়ের করে। রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশনাকে অমীমাংসিত রাখতে পারবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

বকেয়া ডিএ পরিশোধ করার জন্য পঞ্জাব সরকারকে ১০ দিন সময় দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট।রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ কিস্তি পরিশোধ নিয়ে রাজ্য সরকার ক্রমবর্ধমান চাপের মুখে পড়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে। সরকার যদি সময় মতো ডিএ দিতে না পারে, তবে ২১ সেপ্টেম্বর পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

আদালতে এদিন গত ৩ অগস্ট হাই কোর্টের দেওয়া পূর্ববর্তী নির্দেশ অমান্য করার অভিযোগ তোলেন রাজ্যের কর্মচারীরা। সরকারি কর্মীদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ দেয়নি রাজ্য সরকার। উল্লেখ্য, পাঞ্জাবে ডিএ সংক্রান্ত এক মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডিএ এবং ডিআর বকেয়া মেটানোর জন্য পাঞ্জাব সরকারকে ১৫ দিনের সময় দিয়েছিল।

dearness allowance(211)

আরও পড়ুন: ১১ তারিখ হয়ে গেল, সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

হাই কোর্ট রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া ডিএ পরিশোধ করার নির্দেশ দিয়েছিল। সরকারের করা আপিলগুলো খারিজ করে রাজ্য সরকারকে ১৫ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের বিরোধীতা করে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সে রাজ্যের সরকার।