বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ হল। সেই অন্তর্বর্তী বাজেটে (Dearness Allowance) রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল রাজ্য সরকার তরফে। বাজেট পেশ করে জানালেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
জল্পনা সত্যি করে ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের | Dearness Allowance
আরও ৪ শতাংশ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ালো ২২ শতাংশে। প্রসঙ্গত, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% করে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। এরই মধ্যেই ফের বেড়ে গেল ডিএ।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, এই ডিএ বৃদ্ধি অবিলম্বে কার্যকর হচ্ছে না। বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ, এপ্রিল মাসের বেতনের সাথেই বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ পাবেন সরকারি কর্মীরা।

আরও পড়ুন: একধাক্কায় বাড়াল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা, এবার থেকে কারা কত পাবেন? বাজেটে বড় ঘোষণা
উল্লেখ্য, ২০২৩ সালে রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এরপর ২০২৪ ও ২০২৫ এ বাজেটে ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই ধারা বজায় রেখে এবারের রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করল রাজ্য সরকার। একই সাথে নয়া পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশনেরও ঘোষণা করেছে রাজ্য।












