কপাল খুলল এই রাজ্যের সরকারি কর্মচারীদের! ৫ শতাংশ বাড়ল DA

Published on:

Published on:

Dearness Allowance increased in this state.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনার আবহেই এবার এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুসংবাদ সামনে এসেছে। মূলত, এবার ত্রিপুরা সরকার রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা তথা DA (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে।

এই বৃদ্ধি (Dearness Allowance) কবে থেকে কার্যকর হবে:

ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার এই ঘোষণা করেছেন। এর ফলে ওই রাজ্যে সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা ৪১ শতাংশে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। যার ফলে সরাসরি হাজার হাজার কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।

Dearness Allowance increased in this state.

রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বাজেট বক্তৃতা শেষ করার পর মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১,০২,৫৬৩ জন নিয়মিত সরকারি কর্মচারী এবং ৮১,০১৯ জন পেনশনভোগী উপকৃত হবেন।

আরও পড়ুন: IPL শুরুর আগেই দিলেন হুঙ্কার! এই মহারেকর্ড ভাঙতে চান বৈভব সূর্যবংশী

৫০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয়: মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন মহার্ঘ ভাতায় এই বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে বার্ষিক প্রায় ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। তিনি আরও জানান, রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা ধীরে ধীরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান করার জন্য সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: জোড়া কেন্দ্রে লড়বেন শুভেন্দু, ১৪৪ টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির! দেখুন সম্পূর্ণ তালিকা

কেন্দ্রীয় সরকার কত মহার্ঘ ভাতা দিচ্ছে: বর্তমানে, কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করে। যেখানে ত্রিপুরায়, বৃদ্ধির পর এই হার ৪১ শতাংশে পৌঁছেছে। তার মানে রাজ্য এবং কেন্দ্রের মহার্ঘ ভাতার মধ্যে এখনও অনেকটাই পার্থক্য রয়েছে। তবে, সরকার জানিয়েছে ভবিষ্যতে কর্মীদের স্বস্তি দেওয়ার জন্য আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে, অষ্টম বেতন কমিশন নিয়ে চলমান বিতর্কের আবহে এই সিদ্ধান্তকে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে।