বাংলা হান্ট ডেস্ক: ফের IPL-এ নিজের দাপট দেখাতে প্রস্তুত বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গত বছর, মাত্র ১৪ বছর বয়সে, বৈভব IPL-এ অভিষেক করেন। যেখানে তিনি সবাইকে অবাক করে দিয়েছিলেন। তিনি প্রথম বলেই ছক্কা মেরে অভিষেক করেন। শুধু তাই নয়, ওই মরশুমে ৩৫ বলে সেঞ্চুরিও করেন তিনি। রাজস্থান রয়্যালসের এই তরুণ তারকা তারপর একাধিক টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এমতাবস্থায়, চলতি বছরেও যে তাঁর দাপট অব্যাহত থাকবে তা বুঝিয়ে দিয়েছেন বৈভব। শুধু তাই নয়, তিনি একটি বিশেষ রেকর্ডও ভাঙতে চান। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কী জানিয়েছেন বৈভব (Vaibhav Suryavanshi):
উল্লেখ্য যে, IPL-এর ১৯ তম মরশুম শুরু হওয়ার আগে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেটি সম্পর্কে জানার পর ক্রিকেট অনুরাগীদের উত্তেজনাও বৃদ্ধি পেয়েছেন। শীঘ্রই ১৫ বছর বয়সে পা দিতে চলা বৈভব এবার ক্রিস গেইলের একটি রেকর্ড ভাঙতে চান। বৈভব নিজেই এই কথা জানিয়েছেন।
Boss Baby has his eyes set for this one! 👀
Will Vaibhav Sooryavanshi achieve this feat in the #TATAIPL 2026 ✍️👇
Watch BCCI Naman awards 👉https://t.co/8W5zMWhfvk pic.twitter.com/CZ3xnzqifF
— Star Sports (@StarSportsIndia) March 15, 2026
গেইলের রেকর্ড ভাঙতে আগ্রহী বৈভব: মূলত, গত ১৫ মার্চ, রবিবার নয়াদিল্লিতে BCCI অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ হিসেবে বৈভব ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের, বৈভবকে হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের সঙ্গে আলোচনার জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন, উপস্থাপক হর্ষ ভোগলে বৈভবকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি
এক ওভারে ৬ টি ছক্কা, সর্বোচ্চ আইপিএল স্কোর, নাকি দ্রুততম সেঞ্চুরি; এগুলির মধ্যে কোন রেকর্ডটি ভাঙতে চান? বৈভব কোনও দ্বিধা ছাড়াই উত্তর দেন যে, তিনি সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে চান।
আরও পড়ুন: জোড়া কেন্দ্রে লড়বেন শুভেন্দু, ১৪৪ টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির! দেখুন সম্পূর্ণ তালিকা
এই রেকর্ডটি ১৩ বছর আগে তৈরি হয়েছিল: জানিয়ে রাখি যে, গত ১৩ বছর ধরে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল IPL-এ সর্বোচ্চ রানের রেকর্ডটি ধরে রেখেছেন। ২০১৩ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ে গেইল পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন। তারপর থেকে, কেউ সেই স্কোরের কাছাকাছিও যেতে পারেন নি। তবে, গত এক বছরে বৈভবের ব্যাটিং পারফরম্যান্স বিবেচনা করলে, তিনি যে এই রেকর্ড ভাঙতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: পোস্ট অফিসের মাধ্যমে ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে পার্সেল! মঙ্গলবার বিশেষ পরিষেবা চালু করছে সরকার
মাত্র এক মাস আগে, বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক দুরন্ত ইনিংস খেলেছিলেন। জানিয়ে রাখি যে, IPL-এ ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তিনি ২০২৫-এর IPL-এ পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রান করেন। IPL-এর ইতিহাসে মাত্র ২ জন ব্যাটার ১৫০-র বেশি রান করতে পেরেছেন। তাঁরা হলেন ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাকুলাম (RCB-র বিরুদ্ধে অপরাজিত ১৫৮ রান, ২০০৮ সাল)।












