বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত, এবার থেকে পোস্ট অফিসের (India Post) মাধ্যমে পাঠানো গুরুত্বপূর্ণ পার্সেলের জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। সরকার একটি নতুন, দ্রুত ডেলিভারি পরিষেবা চালু করছে। যা মাত্র ২৪ ঘন্টার মধ্যে আপনার নির্ধারিত শহরে পার্সেল পৌঁছে দেবে। এই নতুন পরিষেবাটি তাঁদেরকে অত্যন্ত লাভবান করবে যাঁদের তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ নথি, পণ্য বা পার্সেল পাঠাতে হয়।
চালু হতে চলেছে পোস্ট অফিসের (India Post) এই বিশেষ পরিষেবা:
জানিয়ে রাখি যে, ডাক বিভাগ আগামী ১৭ মার্চ, ২০২৬ তারিখে এই নতুন ‘২৪ স্পিড পোস্ট’ পরিষেবা চালু করবা। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্র শেখর পেম্মাসানি এই পরিষেবার উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে। এই অনুষ্ঠানটি নয়াদিল্লির আকাশবাণী ভবনের রঙ ভবন অডিটোরিয়ামে আয়োজিত হবে। যেখানে সংশ্লিষ্ট বিভাগের একাধিক উচ্চ আধিকারিকরাও উপস্থিত থাকবেন।

মিলবে বিরাট সুবিধা: আসলে, এই নতুন পরিষেবাটির মূল লক্ষ্য হল ২৪ ঘন্টার মধ্যে প্রেরিত পার্সেল পৌঁছে দেওয়া। প্রাথমিকভাবে, এই সুবিধাটি দেশের ৬ টি প্রধান শহরে উপলব্ধভাবে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের বাসিন্দারা পরিষেবাটির মাধ্যমে উপকৃত হবেন। এই নতুন ব্যবস্থাটি কেবল ২৪ ঘন্টায় পরিষেবাই নয়, বরং ৪৮ ঘন্টা ডেলিভারির বিকল্পও প্রদান করবে। এর অধীনে, পার্সেলগুলি অগ্রাধিকারের ভিত্তিতে প্রসেস করা হবে এবং বিমানের মাধ্যমে পাঠানো হবে। যাতে সময়মতো ডেলিভারি নিশ্চিত করা যায়।
আরও পড়ুন: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কলকাতা ডার্বি ঘিরে সংশয়! ISL-এর একাধিক ম্যাচের দিন বদলের সম্ভাবনা
OTP ব্যবহার করে পার্সেল ডেলিভারি: জানিয়ে রাখি যে, ডেলিভারি আরও নিরাপদ করার জন্য, একটি OTP বেসড সিস্টেম বাস্তবায়ন করা হবে। প্রাপক একটি OTP পাবেন। যা পার্সেল ডেলিভারির পরেই প্রদান করা হবে। এছাড়াও, গ্রাহকরা SMS অ্যালার্ট এবং অনলাইন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁদের পার্সেল সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন।
আরও পড়ুন: আর নেই চিন্তা! IPL ২০২৬-এর আগে KKR পেল বড় স্বস্তি
অর্ডার লেট হলে টাকা ফেরত পাওয়া যাবে: এদিকে, ব্যবসায়িক গ্রাহকদের জন্য বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে। বিকল্পগুলির মধ্যে রয়েছে বড় অর্ডারের জন্য বিনামূল্যে পিকআপ থেকে শুরু করে পরে পেমেন্ট (BNPL), API ইন্টিগ্রেশন এবং সেন্ট্রালাইজড বিলিং। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সময়মতো ডেলিভারি না হলে গ্রাহকরা টাকা ফেরতও পাবেন। এমতাবস্থায়, সামগ্রিকভাবে এই নতুন সরকারি উদ্যোগ ইন্ডিয়া পোস্টের পার্সেল ডেলিভারি পরিষেবাকে আগের চেয়ে দ্রুত এবং আরও নির্ভরযোগ্য করে তুলবে বলেই অনুমান করা হচ্ছে।












