নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কলকাতা ডার্বি ঘিরে সংশয়! ISL-এর একাধিক ম্যাচের দিন বদলের সম্ভাবনা

Published on:

Published on:

Doubts surround the Kolkata derby in the election atmosphere.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারের বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে দু’দফায়। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। পাশাপাশি, ফল ঘোষণা হবে আগামী ৪ মে। এদিকে, ঠিক তার আগের দিন অর্থাৎ ৩ মে ISL-এ হওয়ার কথা রয়েছে কলকাতা ডার্বি (Kolkata Derby)। এই আবহে, নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে ডার্বির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, ওইরকম গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত পুলিশ পাওয়ার বিষয়টিই বাড়াচ্ছে চিন্তা।

কলকাতা ডার্বি (Kolkata Derby) ঘিরে সংশয়:

এমতাবস্থায়, দু’টি বিকল্প উপলব্ধ রয়েছে। হয় ডার্বি অন্য রাজ্যে স্থানান্তরিত করা হতে পারে। নাহলে, ডার্বির দিন পাল্টে যেতে পারে। মূলত, নির্বাচনকে প্রাধান্য দিয়েই ডার্বির মতো হাইভোল্টেজ ম্যাচ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। যদিও, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল বঙ্গে সম্পন্ন হতে চলেছে প্রথম দফার নির্বাচন। ঠিক তার পরের দিনই অর্থাৎ ২৪ এপ্রিল রয়েছে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসির ম্যাচ।

Doubts surround the Kolkata derby in the election atmosphere.

এদিকে, আগামী ২৬ এপ্রিল কলকাতায় হওয়ার কথা রয়েছে মোহনবাগান বনাম ইন্টার কাশীর ম্যাচ। এছাড়াও, রাজ্যের দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের দিন অর্থাৎ আগামী ২৮ এপ্রিল যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ রয়েছে। এমতাবস্থায়, নির্বাচনের আগের দিন ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পুলিশ পাওয়া নিয়েও সমস্যা দেখা দিতে পারে। এমনটা হলে পরিবর্তন হতে পারে এই ম্যাচের দিনক্ষণও।

আরও পড়ুন: আর নেই চিন্তা! IPL ২০২৬-এর আগে KKR পেল বড় স্বস্তি

জানিয়ে রাখি যে, ভোটের ফলাফল ঘোষণার আগের দিন অর্থাৎ আগামী ৩ মে যুবভারতীতে ডার্বি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ওইদিন কিশোর ভারতী স্টেডিয়ামেও সম্পন্ন হবে আরেকটি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে মহামেডান ও মুম্বাই সিটি এফসি। এমতাবস্থায়, এই দু’টি ম্যাচের দিনও বদলে যেতে পারে। তবে, ডার্বি পিছিয়ে দেওয়া হবে নাকি ওই দিনই অন্য রাজ্যে তা স্থানান্তরিত হবে তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন: ‘ভারতের DNA-তে ট্রফি জেতা, আমরা হেরেই যাই’, পাকিস্তানের সমালোচনা করলেন খোদ পাক কিংবদন্তি

উল্লেখ্য যে, এবারের ISL-এ ক্লাবের প্রতিনিধিরাই সূচি তৈরি করেছেন। এই আবহে তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে জানিয়েছেন, ‘এবারের ISL-এর সূচি তৈরি করেছে ক্লাবেরা। এই পরিস্থিতিতে সূচি কী হবে ওরাই তা ঠিক করবে। আলোচনার মাধ্যমে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তারা নিশ্চয়ই ফেডারেশনকে জানাবে।’