‘ভারতের DNA-তে ট্রফি জেতা, আমরা হেরেই যাই’, পাকিস্তানের সমালোচনা করলেন খোদ পাক কিংবদন্তি

Published on:

Published on:

Former Pak player criticized Pakistan National Cricket Team.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ICC T20 বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan National Cricket Team) পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। ভারত ও ইংল্যান্ডের কাছে হেরে পাকিস্তান এই টুর্নামেন্টের সুপার ৮ পর্ব থেকে বাদ পড়ে। অর্থাৎ, তারা সেমিফাইনালেও পৌঁছতে পারেনি। এদিকে, T20 বিশ্বকাপে তাদের খারাপ পারফরম্যান্সের পর, পাকিস্তান ক্রিকেট দল বিশ্বব্যাপী সমালোচনার মুখোমুখি হচ্ছে। এমনকি, পাকিস্তান দলকে তাদেরই দেশের প্রাক্তন খেলোয়াড় রশিদ লতিফ রীতিমতো ট্রোল করেছেন। শুধু তাই নয়, তিনি ভারতের সঙ্গে ওই পাকিস্তানের তুলনা করে ওই দলের পরিস্থিতি যে কতটা শোচনীয় তারও অবতারণা করেন।

পাকিস্তানের (Pakistan National Cricket Team) সমালোচনা করলেন খোদ পাক কিংবদন্তি:

রশিদ লতিফ তাঁর বিবৃতিতে কী জানিয়েছেন: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ সাংবাদিকদের বলেন, ‘টস হেরেও ভারত ২৫০ রান করে। কেউ তাদের ধরতে পারে না। তারা রাতারাতি এটা করেনি। গত ১০ থেকে ১৫ বছরের কঠোর পরিশ্রমের ফল এটি। আপনারা আগের ICC ইভেন্ট বা এশিয়া কাপও দেখে নিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ভারতের DNA হল ট্রফি জেতা, আর আমাদের DNA হল নকআউটের আগে হেরে যাওয়া। তাদের DNA হল ফাইনাল খেলা এবং ফাইনাল জেতা।’ জানিয়ে রাখি যে, ২০২৬-এর T20 বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৈরি করে তৃতীয়বারের মতো T20 বিশ্বকাপ জিতেছে।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগে পড়ার আগে জেনে নিন ছুটির তালিকা

৫৭ বছর বয়সী রশিদ লতিফ ১৯৯২ থেকে ২০০৩ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৩৭ টি টেস্ট এবং ১৬৬ টি ODI ম্যাচ খেলেছেন। রশিত লতিফ একজন উইকেটরক্ষক-ব্যাটার ছিলেন। তাঁর টেস্টে ১,৩৮১ রান এবং ODI-তে ১,৭০৯ রান রয়েছে।

আরও পড়ুন: বঙ্গে প্রথম এবং দ্বিতীয় দফায় কোন কোন আসনে সম্পন্ন হবে ভোটগ্রহণ? দেখুন সম্পূর্ণ তালিকা

বাংলাদেশ সফরেও পাকিস্তান প্রথম ম্যাচে হেরেছে: T20 বিশ্বকাপের পর, পাকিস্তান দল এখন বাংলাদেশ সফর করছে। যেখানে এই দুই দেশ ৩ ম্যাচের ODI সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে। তবে, তারা দ্বিতীয় ODI-তে জিতেছে।