বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রধান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। যেখানে গত ১৩ মার্চ ২০২৬ তাদের জারি করা অর্থ দফতরের বিজ্ঞপ্তির (৯৯৬ এফ (পি২) ভিত্তিতে বিভিন্ন সরকারি দফতরে ড্রয়িং এন্ড ডিসবাসিং অফিসারদের জন্য এই বিশেষ নিয়মাবলী নিয়ে আসা হয়েছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য রইল।
বকেয়া DA নিয়ে বড় ঘোষণা, নতুন নির্দেশিকায় জানুন কবে টাকা পাবেন? (Dearness Allowance)
সরকারের নির্দেশিকা অনুযায়ী কর্মরত রাজ্য সরকারি কর্মীদের বকেয়ার ডিএ (Dearness Allowance) এর টাকা সরাসরি নগদে হাতে দেওয়া হবে না। পরিবর্তে সম্পূর্ণ বকে অর্থকর্মীদের নিজস্ব জেনারেল প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা হবে। এছাড়াও এইচআরএমএস পোর্টালের মাধ্যমে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে ডিডিওদের।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে ATM-এ নতুন চার্জ কাঠামো, ফ্রি ট্রানজ্যাকশন ক’টি পাবেন দেখুন
জিপিএফ এর টাকার স্থানান্তরের জন্য প্রয়োজনীয় টিআরফর্ম ৪৭ বিল তৈরি সময় স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম থেকে জেনারেট হয়ে যাবে। এর ফলে আলাদা করে কোন যৌত্রিলতা পোহাতে হবে না কর্মচারীদের। পাশাপাশি এই বকেয়া বিল তৈরি করার জন্য ডিডিওদের নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হবে।
যেখানে কর্মীদের বকেয়া ডিএ বিল নির্দিষ্ট সার্ভিস হেড অফিস অ্যাকাউন্টে তৈরি করতে হবে। এরপর পোর্টালের “Arrear/Supplementary -> Tasklist” অপশনে গিয়ে কর্মীভিত্তিক বকেয়া অর্থের বিবরণ বা স্টেটমেন্ট পাওয়া যাবে। এর ঠিক নিচেই ‘Installment Details’ অংশে জিপিএফ-এ কত টাকা জমা পড়বে তা ডিডিওরা দেখতে পাবেন।
এরপর যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করার পর, ‘Generate Bill’ অপশনে ক্লিক করে বিল তৈরি করতে হবে। তৈরি হয়ে যাওয়া বিলগুলি “Bill Summary” মেনুতে সংরক্ষিত হবে। তারপর প্রথম ধাপে যদি কোনো কর্মীর নাম বাদ পড়ে যায়, তবে চিন্তার কোনো কারণ নেই। বাদ পড়া কর্মীদের নাম অপর একটি আলাদা তালিকায় যুক্ত হবে। যার মাধ্যমে পরবর্তী কালে তাদের বকেয়া বিল তৈরি করা যাবে।
এছাড়াও গ্রুপ ডি কর্মী ও প্রাক্তন বা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই নিয়ম একটু আলাদা। তাদের এই টাকা জিপিএফ এর বদলে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করার ব্যবস্থা করা হয়েছে। যার জন্য এইচআরএমএস এ আলাদা বেনিফিশিয়াল লিস্ট তৈরি করা হবে। যাতে সেখান থেকে খুব সহজেই এই টাকা অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা যায় (Dearness Allowance)।












