৫৮ থেকে ৬০ শতাংশ! DA বাড়লে কত টাকা হবে বেতন? হিসেব জানুন…

Published on:

Published on:

dearness allowance(72)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবারও বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। বহুদিন ধরে অপেক্ষার পর এবার ডিএ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে, যা কর্মীদের আয়ে সরাসরি প্রভাব ফেলতে পারে। সরকারি সূত্রের ইঙ্গিত, খুব শীঘ্রই এ নিয়ে বড় ঘোষণা আসতে পারে।

কতটা বাড়তে পারে মহার্ঘ ভাতা (Dearness Allowance)?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের মূল বেতনের ৫৮ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। তবে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI) এবং মুদ্রাস্ফীতির সাম্প্রতিক হিসাব অনুযায়ী, এই হার আরও ২ শতাংশ বাড়তে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

এই বৃদ্ধি কার্যকর হলে মোট ডিএ পৌঁছে যেতে পারে ৬০ শতাংশে। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো কর্মচারীর বেসিক পে যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে তিনি ১০,৪৪০ টাকা ডিএ পাচ্ছেন। নতুন হার চালু হলে এই অঙ্ক আরও বাড়বে, যা দৈনন্দিন খরচ সামলাতে বড় স্বস্তি এনে দিতে পারে।

কবে ঘোষণা হতে পারে?

গত কয়েক বছরের রেকর্ড অনুযায়ী দেখা গেছে, সাধারণত হোলির সময় বা তার আশেপাশেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়। ২০২২ থেকে ২০২৪, এই তিন বছরেই মার্চের শেষের দিকে সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে। সেই ধারাবাহিকতা বজায় থাকলে, চলতি বছরেও মার্চের শেষের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

কবে হাতে আসবে বাড়তি টাকা?

যদিও ঘোষণা দ্রুত হতে পারে, কিন্তু সেই বাড়তি ডিএ (Dearness Allowance) মার্চ মাসের বেতনের সঙ্গে পাওয়া যাবে না। এর পিছনে রয়েছে একাধিক প্রশাসনিক ধাপ। প্রথমে ক্যাবিনেটের অনুমোদন, তারপর সরকারি বিজ্ঞপ্তি জারি, এরপর বিভিন্ন দপ্তরের হিসাবনিকাশ এবং সবশেষে ব্যাঙ্কিং আপডেট, এই পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। সব মিলিয়ে অনুমান করা হচ্ছে, এপ্রিল মাসের বেতনের সঙ্গেই বকেয়াসহ বাড়তি ডিএ কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়তে পারে।

Dearness Allowance increased in this state.

আরও পড়ুনঃ NBSTC-র নিয়োগে কড়া হাই কোর্ট, ৭ দিনের মধ্যে ৪ কর্মীকে স্থায়ী করার নির্দেশ দিল আদালত

অষ্টম বেতন কমিশনের পরিস্থিতি কী?

এদিকে সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়েছে বলে প্রশাসনিক মহলে ধরা হচ্ছে। তবে নতুন পে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে প্রকাশ্যে আনতে এখনও ১৪ থেকে ১৮ মাস সময় লাগতে পারে। ফলে এই মুহূর্তে নতুন বেতন কাঠামোর পরিবর্তনের অপেক্ষার চেয়ে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির দিকেই বেশি নজর রাখছেন কর্মীরা।