NBSTC-র নিয়োগে কড়া হাই কোর্ট, ৭ দিনের মধ্যে ৪ কর্মীকে স্থায়ী করার নির্দেশ দিল আদালত

Published on:

Published on:

lakshmir bhandar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে কর্মী নিয়োগ নিয়ে দীর্ঘদিনের জট কাটাতে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগের নির্দেশ কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে চারজন কর্মীকে স্থায়ী নিয়োগের নির্দেশ দিল আদালত।

NBSTC-কে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)

কলকাতায় শুক্রবার শ্রমিক ট্রাইবিউনালের নির্দেশকে সামনে রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)-কে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি বিভাস পট্টনায়েক জানান, যাঁদের বয়স ৬২ বছরের কম, সেই চারজন কর্মীকে এক সপ্তাহের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে হবে।

আদালত (Calcutta High Court) জানায়, গত বছরের ডিসেম্বরেই এই চার কর্মীকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। এদিন এই প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন এখনও নিয়োগ হয়নি এবং নিগম কি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। আদালত আরও নির্দেশ দেয়, আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা, তা আদালতকে জানাতে হবে।

এই মামলার সূত্রপাত ২০১৪ সালে। তখন শ্রমিক ট্রাইবিউনাল ২২ জন চুক্তিভিত্তিক কর্মীকে চাকরিতে নেওয়ার নির্দেশ দেয়। দীর্ঘদিন পরিষেবা দেওয়ার পরও তাঁদের স্থায়ী নিয়োগ না হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে NBSTC প্রথমে হাই কোর্ট (Calcutta High Court) এবং পরে সুপ্রিম কোর্টে যায়। পরবর্তীতে মামলা ফের হাইকোর্টে এলে তৎকালীন প্রধান বিচারপতি ট্রাইবিউনালের সিদ্ধান্ত বহাল রাখেন।

Calcutta High Court Address Renamed After 164 Years

আরও পড়ুনঃ মার্চের মধ্যেই DA-র প্রথম কিস্তি! মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নবান্নে টাকার অঙ্ক কষা শুরু

এরপর ২২ জনের মধ্যে ১৮ জনকে নিয়োগ দেওয়া হলেও বাকি চারজনের ক্ষেত্রে বয়সসীমার যুক্তি তুলে ধরে নিগম। নিগমের দাবি ছিল, ওই কর্মীরা ৬০ বছর পেরিয়ে গিয়েছেন। তবে আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয়, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে অবসরের বয়স ৬২ বছর ধরা হয়। এই বিষয়টি নিয়েই আদালত প্রশ্ন তোলে অবসরের বয়স ৬০ না ৬২? এরপরই আদালত (Calcutta High Court) স্পষ্ট করে দেয়, ৬২ বছরের কম বয়সী ওই চার কর্মীর নিয়োগ দ্রুত কার্যকর করতে হবে।