শুধু লাল নয়, আরও বিভিন্ন রঙের হয় গ্যাস সিলিন্ডার, কোনটার কী ব্যবহার জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) ছাড়া মানুষের জীবন অচল। রোজের রান্না, বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় দরকার পড়ে এলপিজি গ্যাস সিলিন্ডার। বর্তমানে মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতিতে জ্বালানি নিয়ে দেখা দিয়েছে চিন্তা। এলপিজি সিলিন্ডারের দামও বাড়িয়েছে কেন্দ্র। গ্যাস সিলিন্ডারেরও রয়েছে নানান ধরণ। তেমনই বিভিন্ন রঙেরও হয় সিলিন্ডার।

বিভিন্ন রঙের হয় গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder)

লাল, নীল, সাদা, কালো বিভিন্ন রঙের হতে পারে গ্যাস সিলিন্ডার। রঙ বিশেষে সিলিন্ডারের ব্যবহারও আলাদা আলাদা হয়। রঙ দেখেই চিহ্নিত করা যায় সিলিন্ডারের ব্যবহার। লাল রঙের সিলিন্ডারে থাকে এলপিজি গ্যাস, যা অত্যন্ত দাহ্য। তাই এই সিলিন্ডার ব্যবহারের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন।

Different colors of LPG gas cylinder

সাদা সিলিন্ডারের ব্যবহার: সাদা রঙের সিলিন্ডার ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে। এই সিলিন্ডারে থাকে অক্সিজেন গ্যাস। এগুলি হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং বাড়িতেও রোগী থাকলে ব্যবহৃত হয়। করোনা মহামারির সময় সাদা রঙের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার বেড়েছিল।

আরও পড়ুন : হলফনামায় বাড়ি-গাড়ি-সোনাদানার হিসেব দিলেন দেবাংশু, কত সম্পত্তির মালিক চুঁচুড়ার তৃণমূল প্রার্থী?

নীল সিলিন্ডারের ব্যবহার: নীল রঙের সিলিন্ডারে (LPG Gas Cylinder) থাকে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। এই গ্যাস সিলিন্ডারও মূলত চিকিৎসা ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ব্যথা কমানো, সেডেশনের জন্য ব্যবহার করা হয় এই গ্যাস। অন্যদিকে কালো সিলিন্ডারে থাকে নাইট্রোজেন গ্যাস যা মূলত খাবার সংরক্ষণ এবং টায়ার ফোলানোর কাজে ব্যবহার করা হয়।

আরও পড়ুন : মাত্র ৪০ টাকায় দিঘা! সৈকত শহরের জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের

মেরুন এবং বাদামি রঙের সিলিন্ডারে থাকে হিলিয়াম গ্যাস যা তুলনায় অনেকটাই হালকা। এছাড়া হলুদ রঙের সিলিন্ডার ব্যবহৃত হয় হোটেল রেস্তোরাঁতে। এগুলি মূলত বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়।