বাংলাহান্ট ডেস্ক : মা উড়ালপুলে গাড়ি চালকদের জন্য এবার বড় উদ্যোগ। ফ্লাইওভারে (Maa Flyover) ওঠার আগেই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন গাড়িচালকরা। যাত্রীদের সুবিধার্থে সোমবার থেকে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড বসতে চলেছে মা উড়ালপুলে। কী সুবিধা হবে এতে?
মা উড়ালপুলে (Maa Flyover) বসছে ডিসপ্লে বোর্ড
গাড়ি চালকদের সুবিধার্থেই এই ডিসপ্লে বোর্ড বসাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। অনেক সময় ছোট বড় দুর্ঘটনা বা বিভিন্ন কারণে সেতুর উপরে যানজট সৃষ্টি হয়। কিন্তু ফ্লাইওভারে ওঠার আগে পর্যন্ত উপরের পরিস্থিতি বোঝা যায় না। তবে এবার ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ডে উড়ালপুলে ওঠার আগেই দেখে নেওয়া যাবে কোনও যানজট আছে কিনা।

কী সুবিধা হবে: রোড ক্লোজড অর কনজেস্টেড অ্যাহেড বা রোড ক্লিয়ার অপশন সেতুতে ওঠার আগের ডিভাইডার কাটিংয়ে দেখতে পাবেন গাড়ির চালক। যদি তাড়া থাকে তবে ডিসপ্লে দেখার পর সেতুতে ওঠার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন গাড়ির চালক। এছাড়া যানজট রুখতে মা উড়ালপুলে মিডিয়ান কাটআউটের সংখ্যাও বাড়ছে।
আরও পড়ুন : বইমেলায় স্টল দেবেন? বুকিং হবে এবার মোবাইলেই, বড় উদ্যোগ কর্তৃপক্ষের
বাড়ছে মিডিয়ান কাটআউট: এতদিন উড়ালপুলে (Maa Flyover) মিডিয়ান কাটআউট ছিল মাত্র ৩ টি। ফলত উড়ালপুলে যানজট হলেও সহজে গাড়ি উলটো মুখে ঘোরানো যেত না। উড়ালপুলের উপরে কী অবস্থা রয়েছে তা নীচে থেকে বোঝার উপায় ছিল না। হঠাৎ গাড়ি বিকল হয়ে গেলে বা ছোট বড় দুর্ঘটনা ঘটলে যানজটে আটকে পড়তে হয় সেতুতে।
আরও পড়ুন : নিমেষে দূর হবে আঁশটে গন্ধ, মাছ ধোওয়ার সময় জলে মেশান ‘এই’ জিনিস
এবার ডিসপ্লে বোর্ডে উড়ালপুলের অবস্থা দেখতে পাবেন গাড়ি চালকরা। পাশাপাশি মিডিয়ান কাটআউট বেড়ে হচ্ছে ৬ টি। প্রয়োজনে কাটআউট ব্যবহার করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ফেঁসে যাওয়া বিপরীত দিকের লেন দিয়ে উলটো দিকে ঘুরিয়ে নীচে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন।













