শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশন, ২৫ জুনের মধ্যে ‘এই’ কাজ না সারলে হাতছাড়া হবে টাকা

Published on:

Published on:

Government of West Bengal to Sign MoU with National Health Authority for Ayushman Bharat health Scheme
Follow

বাংলাহান্ট ডেস্ক : আয়ুষ্মান ভারত যোজনায় (Ayushman Bharat Yojana) জুড়তে চলেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে কেন্দ্র-রাজ্য মউ স্বাক্ষরিত হয়েছে। আগামী জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আয়ুষ্মান ভারতের জন্য উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে যাচাইয়ের কাজ।

শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana)

এই প্রকল্পের জন্য উপভোক্তাদের গ্রাউন্ড লেভেল যাচাই এবং ই কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথমে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু হবে প্রকল্পের কাজ। সরকারের কাছে থাকা তথ্যভাণ্ডারের সঙ্গে উপভোক্তার দেওয়া তথ্য মিলে গেলে সেখানেই করা হচ্ছে ই কেওয়াইসি।

Do this work soon for ayushman bharat yojana

শুরু তথ্য যাচাই: আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনস্থ ডেটাবেসকে মূল উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডেটাবেসের আওতাভুক্ত অন্ত্যোদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এবং  অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত করা হবে।

আরও পড়ুন : আগে পাননি লক্ষ্মীর ভাণ্ডার, ‘নতুন’ করে কীভাবে আবেদন অন্নপূর্ণা-র জন্য? রইল পরপর ধাপ

ই কেওয়াইসির শেষ তারিখ: ৯ জুন থেকে রাজ্য জুড়ে প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশন এবং ই কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ব্লক ও পুরসভা স্তরে উপভোক্তা যাচাইয়ের জন্য ভেরিফিকেশন অফিসার এবং ফিল্ড লেভেল ওয়ার্কারদের মোতায়েন করা হচ্ছে। তথ্য যাচাই চলাকালীন যে সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম রেশনের ডেটাবেসে থাকার পরেও ই কেওয়াইসি পেন্ডিং রয়েছে তা সঙ্গে সঙ্গে সেখানে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন : প্রচণ্ড গরমেও দার্জিলিংয়ের ফিল, কনকনে ঠাণ্ডা করেও নিয়ন্ত্রণে রাখবে বিল, কীভাবে চালাবেন এসি?

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বাংলার ১ কোটি ৪৬ লক্ষ পরিবার পাবে এই প্রকল্পের সুবিধা। আপনার পরিবারও কি পড়ছে সেই তালিকায়? আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কী কী শর্তপূরণ করতে হবে? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারাই নয়, পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে থাকা ছাত্রছাত্রীরাও পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা।