বাংলাহান্ট ডেস্ক : যে হারে গরম পড়ছে তাতে না চাইতেও অনেকে বাধ্য হচ্ছেন এসি (Air Conditioner) কিনতে। কর্মক্ষেত্রের পাশাপাশি বাড়িতেও এসি লাগানোর চল বাড়ছে। তবে ঘর যাতে তাড়াতাড়ি ঠাণ্ডা হয় তার জন্য অনেকে তাপমাত্রা কম করে সেট করে ফ্যান স্পিড অটো বা মিডিয়ামে রাখেন। কিন্তু এতে কি আদৌ ঘর তাড়াতাড়ি ঠাণ্ডা হয় নাকি বিদ্যুতের বিল কম আসে?
এসি (Air Conditioner) চালালেও বিদ্যুতের বিল কম আসবে কীভাবে?
এসি কেনার সময় বিদ্যুতের বিলের কথা চিন্তা করাটাই স্বাভাবিক। তবে কিছু ট্রিকস আছে যার মাধ্যমে বিদ্যুতের বিল কম আসবে সারাদিন এসি চালালেও। আর এর মধ্যে অধিকাংশই লুকিয়ে থাকে এসির রিমোট কন্ট্রোলে। এই ছোটখাটো বিষয়গুলি মাথায় রাখলে এসির বিল অনেকটাই কম আসে।

হাইস্পিডে চলুক ফ্যান: এসি চালানোর সময় এসির ফ্যান স্পিড হাই করে দেওয়া উচিত। এতে বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে দ্রুত। বাতাসের সঞ্চালন ভালো হওয়ায় সমগ্র ঘরে কোণায় কোণায় ছড়িয়ে পড়ে। এতে ঘর আরও তাড়াতাড়ি ঠাণ্ডা হয়। এসি (Air Conditioner) চালানোর পর প্রথম ৩০-৪০ মিনিট হাইস্পিডে ফ্যান চালালে ঘর তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায়। ফ্যান লো স্পীডে চালালে বেশি ঠাণ্ডা হাওয়া হয় তবে হাওয়া পুরো ঘরে ছড়াতে বেশি সময় লেগে যায়।
আরও পড়ুন : অ্যালার্ট দেবে মেসেজে, লোডশেডিংয়ের গেরোও শেষ, স্মার্ট মিটারের অ্যাপেই লুকিয়ে ‘গোপন’ চাবি
এভাবে চালান এসি: বিদ্যুৎ বাঁচিয়ে ঘর দ্রুত ঠাণ্ডা করতে হলে প্রথমে ২০-৪০ মিনিট হাই স্পিডে রাখুন এসির ফ্যান। এরফলে ঘর দ্রুত ঠাণ্ডা হয়ে যাবে। ঘর ঠাণ্ডা হলে ফ্যানের স্পিড পুনরায় মাঝারিতে নিয়ে আসুন। এতে ঘর যেমন ঠাণ্ডা থাকবে, বিদ্যুৎও কম খরচ হবে। এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে পুরো ঘরে ঠাণ্ডা হাওয়া পরিচালিত হয়। এসির পরিশ্রম কম হয়।
আরও পড়ুন : আগে পাননি লক্ষ্মীর ভাণ্ডার, ‘নতুন’ করে কীভাবে আবেদন অন্নপূর্ণা-র জন্য? রইল পরপর ধাপ
অনেকক্ষণ ধরে এসি চললে তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রিতে রাখা উচিত। এতে ঘর ঠাণ্ডা থাকবে, বিদ্যুৎ খরচও কম হবে। Swing Mode চালু রাখলে হাওয়া সবদিকে সমান ভাবে ছড়ায়।













