অ্যালার্ট দেবে মেসেজে, লোডশেডিংয়ের গেরোও শেষ, স্মার্ট মিটারের অ্যাপেই লুকিয়ে ‘গোপন’ চাবি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশে স্মার্ট মিটার (Smart Meter) বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এদিকে এই প্রিপেড স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের অভিযোগ হাজারও। স্মার্ট মিটার বসানোর পর থেকেই নাকি বিদ্যুতের বিল বেড়ে গিয়েছে, তেমনই লোডশেডিংয়ের দৌরাত্ম্যও বেড়েছে বলে অভিযোগ। কিন্তু অনেকেই জানে না, স্মার্ট মিটারে বিদ্যুতের বিল কম আসার জন্যও রয়েছে বিশেষ ‘ফিচার’।

স্মার্ট মিটারে (Smart Meter) কীভাবে কমাবেন বিদ্যুৎ খরচ?

বর্তমানে সবকিছুই ডিজিটালাইজ হচ্ছে। বিদ্যুতের মিটারই বা বাকি থাকে কেন? কিন্তু কী এই স্মার্ট মিটার? এর ব্যবহারে বিদ্যুতের বিল কমই বা আসবে কীভাবে? আসলে স্মার্ট মিটারে রয়েছে এক বিশেষ ফিচার, ‘বাজেট লিমিট’। মিটারের নিজস্ব অ্যাপে গিয়ে অপশনটি অন করে দিতে হবে। তাহলেই গ্রাহকের বেঁধে দেওয়া খরচের কাছাকাছি বিল পৌঁছালে মিটার সাবধান করে দেবে। যেমনটা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে হয়। কিন্তু কীভাবে সেট করবেন বাজেট লিমিট?

How to use smart meter app

বাজেট সেট করুন অ্যাপে: এর জন্য ডাউনলোড করতে হবে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নিজস্ব সরকারি অ্যাপ। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর বা কাস্টমার আইডি দিয়ে লগইন করতে হবে। এরপর অ্যাপের (Smart Meter) মেনু থেকে ‘বাজেট’ বা ‘সেট অ্যালার্ট’ অপশনে যেতে হবে। মাসে বিদ্যুতের জন্য সর্বোচ্চ কত খরচ করতে চান তা লিখতে হবে নির্দিষ্ট জায়গায়।

আরও পড়ুন : দেশে ছুটবে বুলেট ট্রেন, কয়েক ঘন্টায় দিল্লি-মুম্বই, কোন কোন রুটে ছুটবে?

কীভাবে ব্যবহার করবেন অ্যাপ: এরপর সেট করা বাজেটের ঠিক কত শতাংশ খরচ হলে নোটিফিকেশন পেতে চান তা সিলেক্ট করতে হবে। সেই মতো নির্দিষ্ট শতাংশ বিদ্যুৎ খরচ হলেই মেসেজে চলে যাবে নোটিফিকেশন। এরপর নীচে থাকা ‘সেভ’ বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : বাড়তি সতর্কতা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য ফোনেও আসছে প্রশ্ন?

উল্লেখ্য, এর জন্য কিন্তু ব্যবহার করতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর। অর্থাৎ বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় দেওয়া মোবাইল নম্বরেই আসবে অ্যালার্ট।