এখনই হন সতর্ক! রুটি পরিবেশনের সময়ে এই ভুল করলে বাড়ি থেকে দূর হবে না অভাব

Published on:

Published on:

Don't make these mistakes while serving roti Vastu Tips.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়ির রান্নাঘরকে (Vastu Tips) একটি অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করা হয়। কারণ দেবী অন্নপূর্ণা সেখানে বাস করেন। শুধু তাই নয়, রান্নাঘর (Kitchen) বাড়ির (Home) শক্তি কেন্দ্র হিসাবেও বিবেচিত হয়। হিন্দুধর্ম এবং বাস্তুশাস্ত্রে এই স্থানটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এমতাবস্থায়, রান্নাঘরে তৈরি রুটি পরিবেশনের জন্যও নির্দিষ্ট নিয়ম রয়েছে। অধিকাংশজনই অজান্তেই এমন ভুল করে থাকেন, যার ফলে বড় ধরণের বাস্তু দোষ দেখা দেয়।

রুটি পরিবেশনের সময়ে করবেন না এই ভুল (Vastu Tips):

মূলত, কাউকে রুটি দেওয়ার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেখানে অনেকেই নিয়ম না জেনে ভুল করে বসেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সরাসরি কারও হাতে রুটি খেতে দেওয়া উচিত নয়। বরং, রুটিগুলি থালায় রাখা উচিত। নইলে ক্ষতির সম্ভাবনা থাকে।

Don't make these mistakes while serving roti Vastu Tips.

সরাসরি কারও হাতে রুটি দিলে অভাব দেখা দেয়: বাস্তুশাস্ত্র অনুসারে, সরাসরি কারোর হাতে রুটি দিলে বাড়ি থেকে আশীর্বাদ চলে যায়। এছাড়াও, এমনটা করলে দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। যার ফলে অভাব ধীরে ধীরে বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে যে, সরাসরি কারোর হাতে রুটি দেওয়া ভিক্ষার সমতুল্য। এইভাবে পরিবারের সদস্য ও অতিথিদের রুটি দিলে খাদ্য পরিবেশনের পুণ্য অর্জিত হয় না।

আরও পড়ুন: সিমেন্ট-তামার পর এবার অ্যালুমিনিয়াম সেক্টরে এন্ট্রি আদানির! এই পড়শি রাজ্যে ১.১ লক্ষ কোটির বিনিয়োগ

এছাড়াও, হাতে রুটি দেওয়ার মাধ্যমে বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। তাছাড়া, হাতে রুটি দেওয়ার ফলে দাতা ও গ্রহীতার মধ্যে আদর্শগত মতপার্থক্যের কারণ হতে পারে। এমতাবস্থায়, কোনও কারণ ছাড়াই পরিবারের সদস্যদের মধ্যে সংঘাত ও উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।

আরও পড়ুন: বিশ্বের সবথেকে বড় মুসলিম অধ্যুষিত দেশে ১,০০০ বছরের পুরনো শিব মন্দির! এবার সংস্কার করবে ভারত

খাবারের সঙ্গে রুটি পরিবেশন সঠিক পদ্ধতি কী: পরিবেশনের আগে রুটি সবসময় একটি প্লেট, থালায় বা রুটি রাখার পাত্রে রাখা উচিত। খাবার সবসময় বসে এবং সম্মানের সঙ্গে পরিবেশন করা উচিত। রান্নাঘরে একই থালায় কখনও ৩ টি রুটি একসাথে রাখবেন না। কারণ, ৩ সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনের প্রদত্ত তথ্য বাস্তুশাস্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। বাংলা হান্ট এটি নিশ্চিত করে না।