বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শুরু হওয়ার মুখে। মেঘলা আবহাওয়া কাটিয়ে শরতের নীল আকাশ উঁকি দিচ্ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026) আসতে যে বেশি দেরি নেই। এবার অক্টোবরের মাঝামাঝি সময়ে পড়েছে দুর্গাপুজো। এবার কিসে আসছেন দেবী? গমনই বা কিসে?
এবার দেবীর (Durga Puja 2026) আগমন গমন কোন বাহনে?
শাস্ত্র মতে, মর্তে মা দুর্গার আগমন এবং কৈলাসে ফিরে যাওয়ার মাধ্যম প্রাকৃতিক এবং সামাজিক পরিস্থিতির এক বিশেষ বার্তা বহন করে আনে। পঞ্জিকা মতে, এবছর মা দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। শাস্ত্র মতে, সপ্তমী তিথির দিনের উপরেই দিনের উপরেই নির্ভর করে দেবীর আগমন বাহন ঠিক হয়।

কী নির্ভর করে বাহনের উপরে: শাস্ত্রীয় মতে, ঘোড়ায় চড়ে দেবীর আগমনের অর্থ সামাজিক অস্থিরতা, ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক বিপর্যয়। বিজয়া দশমীর দিনের উপরে নির্ভর করে নির্ধারিত হয় দেবীর গমনের বাহন। নৌকায় দেবীর গমন শস্যশ্যামলা বসুন্ধরা, উর্বর প্রকৃতি এবং ভালো ফলনের ইঙ্গিত দেয়। সপ্তমী এবং দশমী তিথি যে বারে পড়ে তার উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বাহন।
আরও পড়ুন : যাদবপুরে নাগা সন্ন্যাসীদের ‘বিকৃত’ ছবি পোস্ট, শতরূপের বিরুদ্ধে এবার দায়ের FIR
কীভাবে নির্ধারণ হয় বাহন: রবিবার বা সোমবার সপ্তমী বা দশমী (Durga Puja 2026) হলে বাহন হয় গজ বা হাতি। এটি জলবৃদ্ধি, সমৃদ্ধি, ভালো বৃষ্টির প্রতীক। মঙ্গলবার বা শনিবার হলে বাহন হয় ঘোড়া। বুধবার সপ্তমী বা দশমী হলে বাহন নৌকা। বৃহস্পতিবার বা শুক্রবার হলে বাহন দোলা যা মড়ক, রোগব্যাধি বা মহামারীর ইঙ্গিতবাহী।
আরও পড়ুন: স্পেশ্যাল ট্রেন চলাচলের সময়সীমা বৃদ্ধি, উৎসবের মরশুমের জন্য বিশেষ উদ্যোগ রেলের
প্রসঙ্গত, এবছর মহালয়া পড়েছে ১০ অক্টোবর, শনিবার। ষষ্ঠী ১৭ অক্টোবর, শনিবার। সপ্তমী ১৮ অক্টোবর, রবিবার। মহাষ্টমী ১৯ অক্টোবর, সোমবার। মহানবমী ২০ অক্টোবর, মঙ্গলবার এবং বিজয়া দশমী পড়ছে ২১ অক্টোবর, বুধবার।













