স্পেশ্যাল ট্রেন চলাচলের সময়সীমা বৃদ্ধি, উৎসবের মরশুমের জন্য বিশেষ উদ্যোগ রেলের

Published on:

Published on:

Indian Railways to issue alerts if food quality is poor
Follow

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম আসন্ন। এই সময় ট্রেনে ভিড় হয় চোখে পড়ার মতো। টিকিটের যেমন বিপুল চাহিদা থাকে, তেমনই সিট পাওয়াও হয়ে ওঠে দুষ্কর। তাই এবার যাত্রী চাপ কমাতে এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে দু জোড়া অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন (Indian Railways) চলাচলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।

স্পেশ্যাল ট্রেনের (Indian Railways) সময়সীমা বৃদ্ধি

রেল সূত্রে খবর, ০৪০০৮/০৪০০৭ (আনন্দ বিহার টার্মিনাল-যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল) ফেস্টিভ্যাল স্পেশ্যাল এক্সপ্রেস এবং ০৮০৪৭/০৮০৪৮ (সাঁতরাগাছি জং-নাহরলগুন-সাঁতরাগাছি জং) স্পেশ্যাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

Extra trip increased for festival special train Indian Railways

কোন স্টেশনে দাঁড়াবে: রেল সূত্রে খবর, ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ট্রেন নম্বর ০৪০০৮ আনন্দ বিহার টার্মিনাল-যোগবানী ফেস্টিভ্যাল স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেনের পরিষেবা ৫ টি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে। গাজিয়াবাদ, মোরাদাবাদ বেরেলি, শাহজাহানপুর, গোন্ডা, গোরখপুর জং, ছাপরা, হাজিপুর, বারাউনি, বেগুসরাই, খাগরিয়া, নওগাছিয়া, কাটিহার, পূর্ণিয়া জং, ফোর্বসগঞ্জ সহ অন্যান্য স্টেশনে থামবে। ট্রেনটিতে ৩০ টি কোচ থাকবে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন : একঘেয়ে ভাজা খেয়ে বিরক্ত, নামমাত্র উপকরণে রাঁধুন ঠাকুরবাড়ির পোস্ত বেগুন

কতগুলি ট্রিপ বৃদ্ধি: ট্রেন নম্বর ০৮০৪৭ (সাঁতরাগাছি জংশন-নাহরলগুন) স্পেশ্যাল ট্রেনটির (Indian Railways) ট্রিপ আরও ৩ টি বৃদ্ধি করা হয়েছে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৮০৪৮ (নাহরলগুন-সাঁতরাগাছি জং) স্পেশ্যাল হিসেবে ১২, ১৯ ও ২৬ তারিখে আরও ৩ টি অতিরিক্ত ট্রিপ বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন : পুজোয় হবে ‘ইলিশ’মুখ? রপ্তানির অনুমতি চেয়ে আবেদন বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠানের

রেল সূত্রে খবর, এই স্পেশ্যাল ট্রেনগুলি অতিরিক্ত রেল সংযোগ তথা অতিরিক্ত যাত্রার সুবিধা প্রদান করবে। এতে উৎসবের মরশুমে যাত্রীরা আরও সুবিধাজনক ভাবে যাতায়াত করতে পারবেন।