একঘেয়ে ভাজা খেয়ে বিরক্ত, নামমাত্র উপকরণে রাঁধুন ঠাকুরবাড়ির পোস্ত বেগুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির রান্নার ইতিহাস বহু পুরনো। সেখানে আমিষ নিরামিষ বাস করে সহাবস্থানে। মাছ, মাংস, ডিমের ঝোল, কালিয়ার (Recipe) সঙ্গে সঙ্গে সুক্তো, শাকসবজির নানান নিরামিষ পদও খুবই জনপ্রিয় বাঙালি হেঁশেলে। এমনই এক নিরামিষ রেসিপি রইল এই প্রতিবেদনে।

ঠাকুরবাড়ির পোস্ত বেগুনের রেসিপি (Recipe)

নিরামিষ রান্নার ক্ষেত্রে অতি জনপ্রিয় সবজি হল বেগুন। বেগুন ভাজা যেমন ভাত ডালের সঙ্গে দারুণ যায়, তেমনই লুচি বেগুনভাজাও (Recipe) দুর্দান্ত জুটি। আবার মুড়ি বা খিচুড়ির সঙ্গে বেগুনি থাকলে জমে যায়। তবে স্বাদ বদল করতে চাইলে বেগুন দিয়েই বানিয়ে ফেলতে পারেন ঠাকুরবাড়ির এক ভিন্ন ধরণের রেসিপি।

Thakurbari special posto begun recipe

পোস্ত বেগুনের উপকরণ:

বেগুন

পোস্ত

রসুন

মেথি

লঙ্কা

আরও পড়ুন : হাত ধুলেও যাবে না গন্ধ, কোন সময়ের ইলিশের পেটিতে সবথেকে বেশি তেল থাকে জানেন?

পোস্ত বেগুনের প্রণালী: প্রথমেই বেগুন ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিন। এবার বেগুন গুলি নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। অন্যদিকে কিছুটা পোস্ত গরম জলে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখার পর তা কয়েকটি কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিন। অন্যদিকে কয়েক কোয়া রসুন থেঁতো করে রাখুন।

আরও পড়ুন : রেস্তোরাঁর স্বাদ এবার বাড়ির হেঁশেলে, সুস্বাদু ডাল মাখানির সহজ রেসিপি দেখে নিন

এবার কড়াইতে তেল গরম করে বেগুন গুলি (Recipe) ভেজে তুলে নিন। এবার মেথি ফোরন দিয়ে এরপর দিয়ে দিন থেঁতো করা রসুন আর পোস্ত বাটা। আঁচ কমিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিন জল। আবারও কষাতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ে। এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর নুন, চিনি দিন। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। জল শুকিয়ে এলে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।