রেস্তোরাঁর স্বাদ এবার বাড়ির হেঁশেলে, সুস্বাদু ডাল মাখানির সহজ রেসিপি দেখে নিন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ঘরের খাবারের বাইরে টুকটাক রেস্তোরাঁয় খেলে অনেকেই অর্ডার করে থাকেন ডাল মাখানি। রুটি বা নানের সঙ্গে পারফেক্ট যুগলবন্দি ডাল মাখানি কিন্তু আমাদের ঘরে তৈরি করা ডালের (Recipe) মতো একেবারেই নয়। অনেকটা ঘন, মাখনের স্বাদ গন্ধে ভরা এই ডাল মাখানি অনেকেরই প্রিয়।

ডাল মাখানির (Recipe) সহজ রেসিপি

তবে ডাল মাখানি খাওয়ার জন্য যে সবসময় রেস্তোরাঁতেই যেতে হবে এর কোনও মানে নেই। বাড়িতেও সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে সুস্বাদু ডাল মাখানি। রইল রেসিপি-

Restaurant style dal makhani recipe at home

ডাল মাখানির উপকরণ:

মুগ ডাল- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১ টি

টমেটো কুচি- ১ টি

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

জিরে- ১ চামচ

ক্রিম- আধ কাপ

মাখন- ৩ টেবিল চামচ

লঙ্কার গুঁড়ো

ধনেপাতা

আরও পড়ুন : হাত ধুলেও যাবে না গন্ধ, কোন সময়ের ইলিশের পেটিতে সবথেকে বেশি তেল থাকে জানেন?

ডাল মাখানির প্রণালী: প্রথমেই মুগ ডাল ভালো করে ধুয়ে ৩-৪ কাপ জল দিয়ে প্রেশার কুকারে ৩-৪ টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে তেল আর মাখন দিয়ে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি (Recipe)। পেঁয়াজ বাদামি হয়ে এলে দিয়ে দিন আদা রসুন বাটা, টমেটো আর গুঁড়ো মশলা। এবার ভালো করে মশলা কষিয়ে নিন।

আরও পড়ুন : ট্রেনে উঠে এই হুজ্জুতি নয়, টিকিট কনফার্ম থাকলেও হবে জরিমানা

এবার সেদ্ধ করে রাখা ডাল মশলার সঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রাঁধুন। সামান্য জলও এই সময় দিতে পারেন। নামানোর আগে দিন ক্রিম এবং বাকি মাখনটা। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি ডাল মাখানি।