পুজোয় ইলিশ দিয়ে রসনা তৃপ্তি, ভাজা-ভাপা ছেড়ে রাঁধুন মৌরি দিয়ে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যতই পদ্মার ইলিশ নাগালের বাইরে থাকুক, দাম বেশি দিয়ে হলেও পুজোয় পাতে ইলিশ চাই বাঙালির। নয়তো উৎসবের আমেজটাই ফিকে হয়ে যায়। তবে ইলিশের (Recipe) একঘেয়ে পদ খেয়ে খেয়ে মন উঠে গেলে করে ফেলুন স্বাদবদল।

মৌরি ইলিশের রেসিপি (Recipe)

এবার পুজোয় ইলিশ রান্নায় আনুন টুইস্ট। সর্ষে পোস্ত দিয়ে তো অনেক খেলেন। এবার মৌরি দিয়ে রাঁধুন ইলিশ। কীভাবে করবেন মৌরি ইলিশ, রইল রেসিপি-

Durga Puja special mouri ilish recipe

মৌরি ইলিশের উপকরণ:

ইলিশ মাছ- ৭৫০ গ্রাম

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

কালোজিরে- ২ চা চামচ

কাঁচালঙ্কা- ৫ টি

মৌরি ও জিরে বাটা- ২ টেবিল চামচ

লঙ্কা বাটা- ২ চা চামচ

আদা বাটা- ২ চা চামচ

ফেটানো টক দই- ৫০ গ্রাম

মৌরি গুঁড়ো- দেড় চা চামচ

আরও পড়ুন : দোকানের অস্বাস্থ্যকর মিষ্টি নয়, বাড়িতেই বানান অমৃতি, রইল সহজ পদ্ধতি

মৌরি ইলিশের প্রণালী: ইলিশের টুকরোগুলি প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই দিন কালোজিরে আর কাঁচালঙ্কা (Recipe)। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিন মৌরি আর জিরে বাটা। ভালো করে কষিয়ে দিন আদা লঙ্কা বাটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিন ফেটানো টক দই।

আরও পড়ুন : পুজোয় হোল নাইট ঘোরার প্ল্যান? রাতভর চলবে বাস, কোন কোন রুটে?

আঁচ মাঝারি রেখে কিছুক্ষণ কষিয়ে আরও কাঁচালঙ্কা ও নুন। মশলা থেকে তেল ছাড়লে ইলিশের টুকরোগুলি দিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। শেষে ঢাকনা খুলে ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা ও মৌরি গুঁড়ো ছড়িয়ে ভালো করে একবার নাড়িয়ে নামিয়ে নিন। তৈরি মৌরি ইলিশ।