বিদেশের মাটিতে ভারতের মান রাখলো ইস্টবেঙ্গল! মেসির বিরুদ্ধে খেলা বিশ্বকাপারদের সঙ্গে ড্র করলো গিলরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জেতা ম্যাচে শেষ মুহূর্তের ভুলে পয়েন্ট নষ্ট করলো ইস্টবেঙ্গল (East Bengal)। জর্ডানের প্রতিপক্ষ এবং গত বিশ্বকাপের লিওনেল মেসিদের আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা কয়েকজন বিশ্বকাপার সমৃদ্ধ আল হুসেইনের (Al Hussein) বিরুদ্ধে ২-২ ফলে ড্র করলো আন্তোনিও লোপেজ হাবাসের লাল-হলুদ ব্রিগেড। কপাল কিছুটা সুপ্রসন্ন হলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে নিজেদের প্রথম ম্যাচে সম্পূৰ্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতো গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ড্যানি রামিরেজের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ডুরান্ডের নায়ক এডমুন্ড। কিন্তু প্রথমার্ধের ৪০ মিনিট নাগাদ ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন তারকা ডিফেন্ডার আনোয়ার।

কিন্তু দ্বিতীয়ার্ধের পর খেলা ঘুরতে শুরু করে। ম্যাচের ৬০ মিনিটে ইস্টবেঙ্গল রাইট ব্যাক হার্দিক ভাটের ভুলে গোল করে যান বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ৪৫ মিনিট খেলা ফরোয়ার্ড মাহমুদ আল মারদি। ইস্টবেঙ্গল রক্ষণ এরপর মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু খাতায় কলমে অনেক বেশি শক্তিশালী জর্ডানের ক্লাবটিকে ম্যাচের ৮৮ মিনিটে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা আহামেদ আসাফ।

আরও পড়ুন: শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন মাঠে! কবে-কোথায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?

এদিন মাত্র ৩ বিদেশি নিয়ে ইস্টবেঙ্গলের মরিয়া লড়াই মন জয় করেছে ফুটবল ভক্তদের। ইস্টবেঙ্গল ডিফেন্স কিছু ব্যক্তিগত ভুল এড়িয়ে যেতে পারলে পুরো তিন পয়েন্টই আসতো লাল হলুদ শিবিরের ঝুলিতে। এদিন ইস্টবেঙ্গল অধিনায়ক, প্যালেস্তাইন ফুটবলার রশিদের খেলা ছিল আলাদা করে নজর কাড়ার মতো। আক্রমণ তৈরি করা থেকে রক্ষণে ডিফেন্ডারদের সাহায্য করা সবেতেই তার ভূমিকা ছিল মনে রাখার মতো।

আরও পড়ুন: ঘোষিত হলো ঐতিহ্যবাহী IFA শিল্ড সূচি! একই গ্রূপে নেই ইস্টবেঙ্গল – মোহনবাগান, শুরুতেই মিনি ডার্বি

এছাড়া ইস্টবেঙ্গল গোলরক্ষক প্ৰভসুখন গিল গোটা ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ম্যাচের শেষ মুহূর্তে তার অনবদ্য সেভ ইস্টবেঙ্গলকে হারের গ্রাস থেকে রক্ষা করে। ডিফেন্সে আনোয়ার-জিভুলিচ জুটি পুরোপুরি নিখুঁত না হলেও ভরসা দিচ্ছে সমর্থকদের। অক্টোবর মাসের ১৩ তারিখ কলকাতায় ইরাকের প্রতিপক্ষ আল শোর্তার বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তার আগে বাকি সকল বিদেশি দলের সঙ্গে যোগ দিলে লাল হলুদ শিবিরের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করতেই পারে সমর্থকরা।