দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে জাতীয় স্তরে ট্রফি জয়! ISL জিতে ভারতসেরা ইস্টবেঙ্গল

Published on:

Published on:

East Bengal won the Indian Super League.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ তথা ISL জিতে ইস্টবেঙ্গল হল ভারতসেরা। মূলত, দীর্ঘ ২২ বছর পর ইস্টবেঙ্গল জাতীয় স্তরে ট্রফি জিতল। কিশোর ভারতী স্টেডিয়ামে সম্পন্ন হওয়া চূড়ান্ত ম্যাচে ২-১ গোলে প্রতিপক্ষ ইন্টার কাশীকে পরাজিত করে ইস্টবেঙ্গল। আর এইভাবেই স্বপ্নপূরণ করে ফেলে তারা।

ISL জিতল ইস্টবেঙ্গল (East Bengal):

এদিকে, মোহনবাগানের কাছেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে নষ্ট করতে হত পয়েন্ট। তবে, এসসি দিল্লির কাছে ২-১ ব্যবধানে জিতলেও গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে বাজিমাত করল ইস্টবেঙ্গল। তাই, সমান পয়েন্ট পেয়েও দ্বিতীয় স্থানেই রইল মোহনবাগান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ফাইনাল ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো স্পষ্ট চেয়েছিলেন এই ম্যাচের ৯০ মিনিটে তাঁর দলের ফুটবলাররা যেন নিজেদের সেরাটা দেন। সেই ইচ্ছাই পূরণ করলেন মিগুয়েল ফিগুয়েরা-রশিদরা। এদিকে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের সমর্থকরা ম্যাচের ১৪ মিনিটের মাথায় বড় ধাক্কা পান। সুমিত পাসির পাঠানো বলে আলফ্রেড প্লানাস গোল করেন।

আরও পড়ুন: শক্তিশালী হচ্ছে ভারতের আন্ডারওয়াটার নিউক্লিয়ার শিল্ড! কবে নৌবাহিনীতে যুক্ত হবে INS অরিসুদন?

এই গোলের সুবাদে ইন্টার কাশী এগিয়ে গেলেও আক্রমণ থামায়নি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল ইন্টার কাশী। রীতিমতো দাপটের সঙ্গে খেলেছে ওই দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড এজেজারি গোল করে সমতা ফেরান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি মরশুমে সর্বাধিক গোল করে সোনার বুট জিতেছেন এজেজারি।

আরও পড়ুন: ৫ টি দেশে প্রধানমন্ত্রীর ‘সুপারহিট’ সফর! ভারতে আসছে ৩.৫ লক্ষ কোটির বিনিয়োগ

এদিকে, ম্যাচের ৭২ মিনিটের মাথায় বিপিনের ক্রসে পা ছুঁইয়ে দেওয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান রশিদ। চলতি মরশুমে এটাই তাঁর প্রথম গোল। আর এই গোলই চ্যাম্পিয়ন হওয়ার পথ প্রশস্ত করে দেয় ইস্টবেঙ্গলকে। এই গোল হওয়ার পরেই সমর্থকরাও উচ্ছ্বসিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত বারংবার চেষ্টা করলেও ইন্টার কাশী ম্যাচে ফিরতে পারেনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ISL চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।