শক্তিশালী হচ্ছে ভারতের আন্ডারওয়াটার নিউক্লিয়ার শিল্ড! কবে নৌবাহিনীতে যুক্ত হবে INS অরিসুদন?

Published on:

Published on:

When will INS Arisudan be inducted into the Indian Navy?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারত তার দেশীয় পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার অরিহান্ত ক্লাসের চতুর্থ ও সর্বশেষ পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, ও S4-এর অ্যাডভান্স সি-ট্রায়াল লঞ্চ হয়েছে। সূত্র অনুযায়ী জানা গেছে যে, এই পারমাণবিক সাবমেরিনটির আনুষ্ঠানিক নামকরণ করা হবে INS অরিসুদন (INS Arisudan)। এই সাবমেরিনটি বর্তমানে সি-ট্রায়ালের মধ্যে রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। জানিয়ে রাখি যে, ‘অরিসুদন’ শব্দের অর্থ শত্রুদের বিনাশকারী। এই নামকরণের রীতিটি পূর্ববর্তী সাবমেরিন INS অরিহন্ত, INS অরিঘাট এবং INS অরিধমনের নামকরণের অনুরূপ।

অ্যাডভান্স সি-ট্রায়ালের মধ্যে রয়েছে INS অরিসুদন (INS Arisudan):

সি-ট্রায়ালের অ্যাডভান্স স্টেজ: জানিয়ে রাখি যে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টার (SBC) থেকে সফর শুরু করার পর, INS অরিসুদন বর্তমানে গভীর সমুদ্রে অ্যাডভান্স সি-ট্রায়ালের মধ্যে রয়েছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, কঠোর মানদণ্ড মেনে এটির প্রোপালশন থেকে শুরু করে রাডার এবং সোনার সিস্টেমের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা প্রক্রিয়াটি প্রায় এক বছর স্থায়ী হবে বলে অনুমান করা হচ্ছে।

When will INS Arisudan be inducted into the Indian Navy?

Continuous At-Sea Deterrent (CASD)-এর লক্ষ্য: উল্লেখ্য যে, ভারতীয় নৌবাহিনীতে INS অরিসুদনের অন্তর্ভুক্তি ভারতের জন্য একটি যুগান্তকারী ঘটনা হতে চলেছে। ভারতের ৪ টি পারমাণবিক সাবমেরিন (অরিহান্ত, অরিঘাট, অরিধমন এবং অরিসুদান) হলে দেশটি Continuous At-Sea Deterrent (CASD) মর্যাদা অর্জন করবে। এর অর্থ হল, ভারতের অন্তত একটি পারমাণবিক সাবমেরিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হয়ে সার্বক্ষণিকভাবে সমুদ্রের গভীরে টহল দেবে, আর বাকি সাবমেরিনগুলি মেরামত, রক্ষণাবেক্ষণ বা ট্রেনিং রোটেশনে থাকবে।

২০২৭ সালের প্রথম দিকে অন্তর্ভুক্তির প্রস্তুতি: সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ২০২৭ সালের শুরুর দিকে (অথবা ২০২৬ সালের শেষের দিকে) INS অরিসুদন আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত হবে। ২০২৬ সালের এপ্রিলে ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন, INS অরিধমন (S4)-এর সাম্প্রতিক ও গোপন অন্তর্ভুক্তির পর, এখন সকলের মনোযোগ এই চতুর্থ সাবমেরিনটির দিকে রয়েছে। সূত্র অনুযায়ী, এই সাবমেরিনের সি-ট্রায়াল সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই, এটি বিশাখাপত্তনমের কাছে তৈরি হতে চলা অত্যন্ত সুরক্ষিত ও গোপন নৌঘাঁটি INS বর্ষাকে তার পার্মানেন্ট হোমপোর্ট বানাতে পারে।

আরও পড়ুন: ৫ টি দেশে প্রধানমন্ত্রীর ‘সুপারহিট’ সফর! ভারতে আসছে ৩.৫ লক্ষ কোটির বিনিয়োগ

INS অরিসুদন অত্যন্ত শক্তিশালী: জানিয়ে রাখি , এই সাবমেরিনটি এর পূর্ববর্তী সাবমেরিনগুলির (অরিহান্ত এবং অরিঘাট) চেয়ে অনেক বেশি প্রাণঘাতী এবং আকারে বড়। INS অরিসুদন আকারের দিক থেকে INS
অরিহান্তের চেয়ে প্রায় ১০ মিটার লম্বা। ওজন প্রায় ৭,০০০ টন করে। এই সাবমেরিনে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম (VLS)-এর ৮ টি মিসাইল টিউব রয়েছে (পূর্ববর্তী সাবমেরিনগুলিতে রয়েছে মাত্র ৪ টি)। এটি একইসঙ্গে ৮ টি প্রাণঘাতী K-4 মিসাইল (পাল্লা: ৩,৫০০ কিমি) অথবা ২৪ টি K-15 সাগরিকা মিসাইল (পাল্লা: ৭৫০ কিমি) বহন করতে সক্ষম।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় এই খেলোয়াড় সুযোগ পেতেই বদলে গেল ১২ বছরের ইতিহাস! জানলে অবাক হবেন

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, INS অরিসুদনের ৮০ শতাংশেরও বেশি যন্ত্রাংশ সম্পূর্ণরূপে ভারতেই তৈরি।  যা ভারতের আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে রয়েছে একটি উন্নত ৮৩ মেগাওয়াটের কম্প্যাক্ট লাইট-ওয়াটার রিয়্যাক্টর। যার অ্যাকোস্টিক সিগনেচার (আওয়াজ) অত্যন্ত কম। ফলে সমুদ্রের গভীরে শত্রুপক্ষের সোনারের পক্ষে এটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব। ভবিষ্যতে তৈরি হতে চলা আরও উন্নত S5-শ্রেণির পারমাণবিক সাবমেরিনগুলির জন্যও এই সাবমেরিনটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবেও কাজ করবে।