বাংলাহান্ট ডেস্ক : জীবনযাত্রার বদলের জন্য অনেকেই এখন স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছেন। খাবার সুস্বাদু হোক কিন্তু হোক হেলদি। এবার স্বাস্থ্যকর খাবার (Recipe) যে সুস্বাদু হতে পারে তা অনেকে মানতেই চান না। কিন্তু অনেক সেলিব্রিটিরাও ডায়েটে এমন খাবার রাখেন যা একই সঙ্গে স্বাস্থ্যকর আবার সুস্বাদুও।
জিরে মুরগির সহজ রেসিপি (Recipe)
প্রোটিনের উৎকৃষ্ট উৎস চিকেন। যারা ডায়েট করেন বা স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, তাদের বিশেষ পছন্দ চিকেন। এই প্রতিবেদনে রইল এমনই এক স্বাস্থ্যকর রেসিপি যার নাম জিরে চিকেন। দেখে নিন রেসিপি-

জিরে চিকেনের উপকরণ:
মুরগির মাংস- ৫০০ গ্রাম
পেঁয়াজ- ১ টি
আদা বাটা- ১ টেবিল চামচ
গোটা জিরে- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা- ৫-৬ টি
হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো- দেড় টেবিল চামচ
ধনেগুঁড়ো- দেড় টেবিল চামচ
গোলমরিচ- ১ চা চামচ
ঘি- ৫ টেবিল চামচ
ধনেপাতা
আরও পড়ুন : বাড়ির হেঁশেলে রেস্তোরাঁর স্বাদ, কলকাতা বা ব্যারাকপুর স্টাইল, এই টিপসে বিরিয়ানি হবে লাজবাব!
জিরে চিকেনের প্রণালী: প্রথমে ১ টেবিল চামচ গোটা জিরে শুকনো কড়াইতে রোস্ট করে নিতে হবে। অন্য একটি কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। তার মধ্যে মিশিয়ে দিন রোস্ট করা জিরে (Recipe)। এরপর একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করুন।
আরও পড়ুন : বাতিল একাধিক ট্রেন, যাত্রাপথেও কাটছাঁট, ৭ দিন ধরে ট্রাফিক ব্লক আদ্রা ডিভিশনে
তেদ ছাড়তে শুরু করলে এর মধ্যে মিশিয়ে দিন মুরগির মাংস। মাঝারি আঁচে মাংস ও মশলা একসঙ্গে কষান। এর মধ্যে মেশান নুন, গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন সব মশলা। মাংস সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে নাড়াচাড়া করুন মাঝে মাঝে। জল শুকিয়ে এলে ধনেপাতা আর লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন।













