বাংলাহান্ট ডেস্ক : ইলিশ, চিংড়ি, ভেটকি যতই খান না কেন, রুই-কাতলার প্রতি ভালোবাসা কমবে না। বিয়েবাড়ির কাতলা কালিয়া (Recipe) থেকে বাড়ির পাতলা করে আলু কেটে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল, কাতলা মাছের জনপ্রিয়তা আলাদাই।
কাতলা মাছের জিভে জল আনা রেসিপি (Recipe)
বাড়ির রোজকার রান্না হোক বা অনুষ্ঠান বাড়ি, কাতলা মাছ থাকবেই থাকবে। যারা কাতলা মাছের কিছু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করতে চান, তাদের জন্য রইল কাতলা মরিচ ঝালের রেসিপি-

কাতলার মরিচ ঝালের উপকরণ:
কাতলা মাছ- ৫ টুকরো
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কালোজিরেবাটা- ১ টেবিল চামচ
গোটা গোলমরিচ- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা- ৪ টি
রসুন- ৭-৮ কোয়া
টক দই- আধ কাপ
লেবুর রস
আরও পড়ুন : মস্তিষ্ক ভালো রাখে, স্মৃতিশক্তি বাড়ায়, কোলেস্টেরল কমায়, মাছের কোন অংশে বেশি পুষ্টি?
কাতলার মরিচ ঝালের প্রণালী: মাছগুলিকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে। একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, গোটা গোলমরিচ আর কালোজিরে বেটে (Recipe) নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোরন দিতে হবে গোটা গোলমরিচ। এরপর বেটে রাখা মিশ্রণ দিয়ে ভালো করে কষাতে হবে।
আরও পড়ুন : স্বাস্থ্যের কথা ভেবে লোভ সম্বরণ, এই টেকনিকে ফুলকো লুচিও হবে স্বাস্থ্যকর
মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে নুন, চিনি দিয়ে মাছগুলি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঝোল ফুটে উঠলেই আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলার মরিচ ঝাল।













