বাংলাহান্ট ডেস্ক : গরমকাল অনেকের কাছেই অপছন্দের। খাদ্যরসিকদেরও গরমে বেশ সমস্যায় পড়তে হয়। কারণ বেশি মশলাদার খাবার (Recipe) খাওয়া যায় না। তবে গরমেই পাওয়া যায় ফলের রাজা আম। কাঁচা আম থেকে রসালো পাকা আম সকলেরই পছন্দ। পাশাপাশি আম দিয়ে নানান খাবারও তৈরি করা যায়।
কাঁচা আম দিয়ে মুরগির মাংসের রেসিপি (Recipe)
আম এমনই একটি ফল যা খাবারের স্বাদ আরও বাড়িয়ে তোলে। কাঁচা আম দিয়ে টক ডাল, আমের চাটনি গরমের দুপুরের জন্য আদর্শ। তবে এই প্রতিবেদনে থাকছে কাঁচা আম দিয়ে মুরগির মাংসের রেসিপি।

আম মুরগির উপকরণ:
মুরগির মাংস- ১ কেজি
কাঁচা আম- ১ টি
পেঁয়াজ কুচি- ২ টো
তেজপাতা- ৩ টি
দারচিনি- ৪ টি
লবঙ্গ- ৪ টি
এলাচ- ৪ টি
জিরে- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
নারকেল- ১ টি
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
আরও পড়ুন : তৃণমূলের নবান্ন নয়, বরং রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য সামলাবে বিজেপি? গুঞ্জন তুঙ্গে
আম মুরগির প্রণালী: প্রথমে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। এরপর আমের টুকরো, আদা, কাঁচালঙ্কা, পুদিনা, জিরে, ধনেপাতা, ধনে, মৌরি একসঙ্গে বেটে (Recipe) নিতে হবে। এর মধ্যে নুন, হলুদ, তেল মিশিয়ে মাংসে ম্যারিনেট করতে হবে। অন্যদিকে নারকেল কুড়িয়ে দুধ বের করে নিতে হবে।
আরও পড়ুন : ভোট মিটতেই মন উড়ুউড়ু? দুদিন ছুটি কাটিয়ে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম থেকে
কড়াইতে তেল গরম করে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোরন দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নারকেলের দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি আম মুরগি।












