ভোট মিটতেই মন উড়ুউড়ু? দুদিন ছুটি কাটিয়ে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম থেকে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভোট উৎসবের সমাপ্তি ঘটেছে। দীর্ঘ এসআইআর পর্ব, তারপর বিধানসভা ভোট, ফলাফল সব মিলিয়ে অনেকেই ঘুরতে (Travel) যাওয়াটা কিছুদিনের জন্য মুলতুবি রেখেছিলেন। তবে এখন ভোট মিটে গিয়েছে। রাজ্যে এসেছে পরিবর্তন। অনেকেই রয়েছে ছুটির মেজাজে। এইসময় মন রিফ্রেশ করতে কাছেপিঠে কোনও নিরিবিলি জায়গা খুঁজলে আপনার গন্তব্য হতে পারে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম।

গরমের ছুটিতে ঘুরে আসুন এই গ্রাম (Travel) থেকে

হ্যাঁ, ঠিকই পড়েছেন। রাজ্যের সীমানা যেখানে শেষ হচ্ছে, সেই প্রান্তেই রয়েছে ছবির মতো সুন্দর এক গ্রাম। নামটাও ততটাই মিষ্টি, তুরতুরি। আলিপুর জেলার ভুটান সীমান্তে অবস্থিত তুরতুরি বা তুরতুরি খান্দা পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বলেই পরিচিত। পাহাড়ের কোলে চা বাগানের পাশে এই ছোট্ট পাহাড়ি গ্রাম নিমেষে ভুলিয়ে দিতে পারে সমস্ত ক্লান্তি। বক্সা টাইগার রিজার্ভও রয়েছে একদম পাশেই। তাই এখানে সকালটা শুরু হয় নাম না জানা পাখির কলতানে। রাত নিঝুম হলে ঝিঁঝিঁ পোকার ডাক ছাপিয়ে কানে আসতে পারে কোনও বন্যপ্রাণীর ডাকও।

Travel to turturi village this summer

কী কী দেখবেন: গ্রামের (Travel) পাশ দিয়েই বয়ে যাচ্ছে রায়ডাক নদী। তবে এখানকার প্রধান আকর্ষণ কালাপাহাড়। তুরতুরির কাছেই ভুটানঘাটের ভিউ পয়েন্টে দাঁড়ালে দেখতে পাওয়া যায় কালাপাহাড়। এই পাহাড়ের একটি অংশ রয়েছে ভুটানঘাটে আর প্রধান অংশটি পড়ে ভুটানে।

আরও পড়ুন : ‘বোনের বিচার ছিনিয়ে নেবার পালা’, তৃণমূলের হারে নতুন গান বাঁধলেন সঙ্গীত

কীভাবে যাবেন: তুরতুরি থেকে ভুটানঘাটের দূরত্ব প্রায় ৫ কিমি। তবে নির্জন এই পাহাড়ি পথে একা না হাঁটাই ভালো। বাইকে চেপে যাওয়া যায়, আর হাইকিং করলেও দলবদ্ধভাবে যাওয়াই ভালো। এবার প্রশ্ন হল, তুরতুরি পৌঁছাবেন কীভাবে আর থাকবেনই বা কোথায়?

আরও পড়ুন : তৃণমূলের নবান্ন নয়, বরং রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য সামলাবে বিজেপি? গুঞ্জন তুঙ্গে

কলকাতা থেকে গেলে প্রথমে পৌঁছাতে হবে আলিপুরদুয়ার জংশন। সেখান থেকে তুরতুরির দূরত্ব প্রায় ৩৫ কিমি। স্টেশন থেকেই পেয়ে যাবেন ভাড়া গাড়ি। তুরতুরিতে থাকার জন্য রয়েছে হোমস্টে। আসন্ন গরমের ছুটিতে ঘুরে আসতেই পারেন এই গ্রাম থেকে।