বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকে তুমুল উত্তেজনা শেষে প্রকাশ্যে এসেছে ফলাফল (West Bengal Assembly Election)। ১৫ বছরের তৃণমূল শাসন শেষে এবার বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি। ২০০ পার করে রাজ্যে কার্যত গেরুয়া ঝড় তুলে দিয়েছে পদ্ম শিবির। তৃণমূলের হাত থেকে চেনা গড়ও এবার ছিনিয়ে এনেছে বিজেপি। গেরুয়া আবিরে আজ রাঙা হয়ে উঠেছে পথঘাট।
ভোটের (West Bengal Assembly Election) ফলাফলের পরেই নতুন গান প্রকাশ সঙ্গীতের
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে এবারের ভোটের ফলাফলে। তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরাও হেরেছেন বিভিন্ন আসনে। বিজেপিকে স্বাগত জানাতে তৈরি রাজ্যবাসী। আর এই আবহে নতুন গান বেঁধে ফেললেন জনপ্রিয় গায়ক তথা ইউটিউবার সঙ্গীত সরকার।

কী লিখেছেন গায়ক: নতুন গানের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘এবার বোনের বিচার ছিনিয়ে নেবার পালা, রাত দিন এক করে কত গেয়েছি, চিৎকার করেছি তিলোত্তমার বিচার চেয়ে, পাইনি…. এবার মা রয়েছে সঙ্গে, বিচার হবে বঙ্গে’।
আরও পড়ুন : ভোটের ফলাফলের মাঝেই বিরাট খবর! ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন?
কেন এই বিপুল হার: আরজিকর কাণ্ডের ক্ষত যে এখনও ভোলেনি ঘ্য (West Bengal Assembly Election) তা প্রমাণ হয়ে গেল এবারের ভোটেই। পানিহাটি তে বিজেপি প্রার্থী অভয়ার মা ওরফে রত্না দেবনাথও জয় ছিনিয়ে এনেছেন। মেয়ের জন্য বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন : ভবানীপুরেও গেরুয়া ঝড়! ১৫,১০৫ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু অধিকারী
শিক্ষা দুর্নীতি, আরজিকর আন্দোলন, শিক্ষকদের দুর্গতি, ডিএ আন্দোলন এই সমস্ত ফ্যাক্টরই তৃণমূলের হারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।













