ভোটের ফলাফলের মাঝেই বিরাট খবর! ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজ। দীর্ঘদিনের জল্পনার পর বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। তবে তাঁদের বিয়ের পরেও কোনও না কোনও বিষয় নিয়ে চর্চায় থেকেছেন কাঞ্চন শ্রীময়ী। ২০২৪ সালের মার্চে বিয়ে সারেন কাঞ্চন শ্রীময়ী। আর কৃষভি তাঁদের জীবনে আসে ওই বছরই নভেম্বর মাসে।

এক বছর আগেই মা বাবা হয়েছেন শ্রীময়ী কাঞ্চন (Kanchan Mallick)

বিয়ের সাড়ে আট মাসের মধ্যেই মা হন শ্রীময়ী। ২ নভেম্বর জন্ম হয় কৃষভির। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবর খুবই গোপনীয়তার সঙ্গে আড়ালেই রেখেছিলেন কাঞ্চন শ্রীময়ী। কৃষভির জন্মের কিছুদিন আগে কালীপুজোর শ্রীময়ীকে দেখে শুরু হয় গুঞ্জন। আর তারপরেই আসে সুখবর।

Is kanchan mallick going to be a father again

নতুন করে ছড়িয়েছে গুঞ্জন: কৃষভির এক বছর বয়স হতেই আবারও গুঞ্জন ছড়িয়েছে শ্রীময়ীকে নিয়ে। টলিপাড়ার অন্দরে তীব্র গুঞ্জন, আবারও মা হচ্ছেন শ্রীময়ী। দুই সন্তানের পর ৫৪ বছর বয়সে আবারও নাকি বাবা হতে চলেছেন কাঞ্চন (Kanchan Mallick)। কিন্তু কেন এই জল্পনা?

আরও পড়ুন : বাংলার পর তামিলনাড়ু, খেলা ঘুরল সে রাজ্যেও, সরকার গঠনের পথে বিজয়ের TVK

কেন এমন জল্পনা: আসলে সম্প্রতি ভোট দেওয়ার পর কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রীময়ী। সেখানে ঢিলেঢালা সালোয়ার কামিজ, সামনে ওড়না দিয়ে দেখা মেলে অভিনেত্রীর। আর তা নিয়েই শুরু কানাঘুষো। অনেকের মতে, বেবিবাম্প লুকোতে এমন ভাবে ওড়না নিয়েছেন শ্রীময়ীর। যদিও জল্পনাই সার, এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি শ্রীময়ী বা কাঞ্চন।

আরও পড়ুন : ধেয়ে এল ‘চোর চোর’ স্লোগান, ছোড়া হল কাদা! মুখ বুজেই গণনাকেন্দ্র ছাড়লেন রাজ

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কাঞ্চন মল্লিক। কিন্তু এবছর আর টিকিট পাননি তিনি। আজই ফলাফল প্রকাশ হল ভোটের। সেখানে কার্যত গোহারা হেরেছে তৃণমূল। নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি।