বাংলাহান্ট ডেস্ক : নিরামিষের থেকে আমিষ বেশি ভালো লাগলেও একঘেয়ে মাছ মাংস খেলে আবার মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায়। উপরন্তু মাসের শেষের দিকে যখন ঘরে মাছ, ডিম (Recipe) বা সবজিপাতি বিশেষ কিছুই থাকে না, তখন কাজ করতে হয় বুদ্ধি খাটিয়ে।
নিরামিষ পাঁপড়ের তরকারির রেসিপি (Recipe)
ঘরে জিনিস বাড়ন্ত থাকলে বা একঘেয়ে রান্না খেয়ে অরুচি ধরে গেলে স্বাদ বদলের দরকার পড়ে। এমন অবস্থায় বানিয়ে নিতে পারেন পাঁপড়ের তরকারি। চটজলদি যেমন হয়ে যায়, তেমনই খেতেও ভালো। কীভাবে রাঁধবেন পাঁপড়ের তরকারি?

পাঁপড়ের তরকারির রেসিপি-
পাঁপড়
আলু
গোটা জিরে
হিং
তেজপাতা
শুকনো লঙ্কা
আদা বাটা
টমেটো বাটা
কাঁচালঙ্কা বাটা
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
আরও পড়ুন : কমিটির দীর্ঘদিনের ঢিলেমি, রোজভ্যালির টাকা ফেরতের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
পাঁপড়ের তরকারির প্রণালী: পাঁপড়গুলি প্রথমে চার টুকরো করে তেলে ভেজে নিন। অন্যদিকে আলু ডুমো করে কেটে ভেজে নিন। ওই তেলেই দিয়ে দিন গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং ফোরন (Recipe)। আদা বাটা দিয়ে একটু কষিয়ে দিয়ে দিন টমেটো ও লঙ্কা বাটা। এরপর দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা আর নুন, চিনি, সামান্য জল।
আরও পড়ুন : নিশ্চিন্তে সারুন শপিং, পুজোর মুখে তিন লাইনে বাড়ল মেট্রো
সমস্ত মশলা ভালো করে কষিয়ে দিয়ে দিন ভাজা আলু। আরও কিছুক্ষণ কষিয়ে কিছুটা জল দিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে নিন। আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিন পাঁপড় ভাজা। শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।













