বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ছে মেট্রোও (Kolkata Metro)। পুজো যত এগিয়ে আসছে, মানুষের কেনাকাটার ধুমও ততই বাড়ছে। মূলত সপ্তাহান্তেই মানুষ কেনাকাটা করতে যান। স্বাভাবিক ভাবেই ওই দিনগুলিতে ভিড় বাড়ে বাসে, মেট্রোয়। তাই আমজনতার সুবিধার কথা ভেবেই সপ্তাহান্তে আরও বেশি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কবে থেকে পাওয়া যাবে বর্ধিত মেট্রো (Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ৩ অক্টোবর শনিবার থেকে মিলবে অতিরিক্ত মেট্রো। ১১ অক্টোবর, রবিবার পর্যন্ত থাকছে বিশেষ পরিষেবা। চারদিন নতুন সময়সূচী মেনে চলবে মেট্রো। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল আনা হয়নি বলেই জানা যাচ্ছে।

কত বাড়ছে পরিষেবা: জানা যাচ্ছে, ৩ ও ১০ অক্টোবর ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে আপ-ডাউন মিলিয়ে ২০ টি অতিরিক্ত মেট্রো চলবে। এমনিতে প্রতি শনিবার ওই লাইনে আপ ডাউন মিলিয়ে ২৫২ টি পরিষেবা পাওয়া যায়। তবে অক্টোবরের প্রথম দুই সপ্তাহে সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ২৭২ এ।
আরও পড়ুন : পুজোর মাসে ছুটিই ছুটি, অক্টোবরে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
ইয়েলো লাইনে কতগুলি পরিষেবা: গ্রিন লাইনে অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে সংশ্লিষ্ট দুদিন মেট্রোর (Kolkata Metro) সংখ্যা বাড়ছে ২৪ টি। আপ ডাউন মিলিয়ে মোট পাওয়া যাবে ২৩৬ টি পরিষেবা। অন্যদিকে ইয়েলো লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে আপ ডাউন মিলিয়ে মোট ২৮ টি অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। সাধারণত প্রতি শনিবার ওই লাইনে আপ ডাউন মিলিয়ে ৯২ টি পরিষেবা পাওয়া যায়।
আরও পড়ুন : কমিটির দীর্ঘদিনের ঢিলেমি, রোজভ্যালির টাকা ফেরতের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
৪ এবং ১১ অক্টোবর ওই তিন লাইনে পরিবর্তিত সূচিতে চলবে মেট্রো। ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে ৩৬ টি পরিষেবা বাড়ানো হয়েছে। অর্থাৎ ১৫২ টির বদলে চলবে ১৮৮ টি মেট্রো। গ্রিন লাইনে ১১১ টির বদলে ১২৫ টি পরিষেবা পাওয়া যাবে। ইয়েলো লাইনে আপ ডাউন মিলিয়ে মোট ৭৮ টি পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।













