গরমে প্রাণ জুড়াবে, বাড়িতেই বানান ঠাণ্ডা ঠাণ্ডা ভাপা দই, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সকলে। মশলা দিয়ে কষিয়ে রান্নার বদলে হালকা খাবারই এখন খেতে বলছেন চিকিৎসকরা। বিশেষ করে দই খাওয়া ভালো গরমে। খাওয়ার পাতে টক দই (Recipe) স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

বাড়িতেই বানান ভাপা দইয়ের রেসিপি (Recipe)

অনেকে আবার মিষ্টি দইও পছন্দ করেন। তবে বাড়িতেই যদি সহজে বানানো যায় ভাপা দই তাহলে গরমের দিনে মন জুড়ায়, শরীরও জুড়ায়। দোকান থেকে কেনার বদলে বাড়িতেই বানানো যায় ভাপা দই। দেখে নিন রেসিপি-

Easy recipe of bhapa doi

ভাপা দই বানানোর উপকরণ:

টক দই

মিল্ক মেড

আমন্ড কুচি

পেস্তা কুচি

জাফরান

আরও পড়ুন : ‘যে পার্টি টাকা দেবে, তাদের হয়েই পাঁচালি গাইব’, স্পষ্ট জবাব ইমনের

ভাপা দইয়ের প্রণালী: প্রথমে টক দইয়ের জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার একটি বাটিতে এই দই নিয়ে এর সঙ্গে যোগ করতে হবে মিল্ক মেড। ভালো করে সবটা ফেটিয়ে নিতে হবে। এবার কাঁচের বাটিতে বাটার পেপার রেখে উপরে কিছুটা জাফরান (Recipe) ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন : গরম ভাতে জমে যাবে, রবিবাসরীয় দুপুরে চেখে দেখুন ‘বাদামি মাটন’

তার উপরে ঢেলে দিতে হবে দই এবং মিল্ক মেডের মিশ্রণ। ঢাকা দিয়ে ওভেনে একটি কড়াই বসাতে হবে। তাতে বেশ খানিকটা জল ঢেলে ফোটাতে হবে। এর মধ্যে একটি স্ট্যান্ড রেখে একটি কাঁচের বাটি বসিয়ে মাঝারি থেকে কম আঁচে ঢাকা দিয়ে দিতে হবে। মিনিট দশেক ভাপিয়ে একটি পাত্রে ঢেলে উপর দিয়ে আমন্ড এবং পেস্তা কুচি ছড়িয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।