‘যে পার্টি টাকা দেবে, তাদের হয়েই পাঁচালি গাইব’, স্পষ্ট জবাব ইমনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে পালাবদল হতেই বিনোদন ইন্ডাস্ট্রিতেও দেখা দিচ্ছে পরিবর্তন। এর মধ্যেই ফের চর্চায় উঠে এল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) নাম। সম্প্রতি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর তারপর থেকেই নতুন করে চর্চায় ইমন।

শমীক ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ ইমন (Iman Chakraborty)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শমীক ভট্টাচার্যের একটি ভিডিও শেয়ার করেন ইমন। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘এবার বলো আমি বিজেপি। কিন্তু আগে কথাগুলো শুনে নাও। শুধু এখন নয়, এই মানুষটার বরাবরই সবথেকে বড় ভক্ত আমি’। আসলে মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন শমীক। সেই বক্তৃতা শুনেই মুগ্ধ ইমন।

Iman Chakraborty said this about political parties

কী বলেন ইমন: এদিকে ভিডিও পোস্ট করতেই একচোট সমালোচনা ধেয়ে আসে ইমনের দিকে। অনেকে প্রশ্ন তোলেন, বরাবর যখন শমীক ভট্টাচার্যের ভক্ত ছিলেন ইমন, তবে এতদিন তা বলেননি কেন? কেউ কেউ আবার তাঁকে ‘উন্নয়নের পাঁচালি’ গাওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন। এবার এ বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললেন সঙ্গীতশিল্পী।

আরও পড়ুন : রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত চলবে কাজ, চিংড়িঘাটা মেট্রোর জন্য কোন কোন রাস্তা বন্ধ থাকবে জানুন

ইমনের সাফ জবাব: ইমনের (Iman Chakraborty) কথায়, ‘আমি কখনোই তৃণমূল ঘনিষ্ঠ ছিলাম না। আমি সরকার ঘনিষ্ঠ ছিলাম। একজন শিল্পী হিসেবে গান গেয়েই আমি জীবিকা নির্বাহ করি। তাই যে রাজনৈতিক দল অনুষ্ঠান বা কাজের জন্য পারিশ্রমিক দেবে, তাদের জন্যই গান গাইব। তৃণমূলের পাঁচালিও টাকার জন্য গেয়েছিলাম।’ ইমনের স্পষ্ট কথা, ‘যে পার্টি টাকা দেবে তাদের হয়েই পাঁচালি গাইব’।

আরও পড়ুন : তেলের দরকারই নেই, এই ‘সিক্রেট’ টেকনিকে বিনা তেলেই হবে ফুলকো লুচি

সোশ্যাল মিডিয়ায় অবশ্য ট্রোলিং কম হচ্ছে না ইমনকে নিয়ে। অনেকে তাঁকে ‘পাল্টিবাজ’ বলতেও ছাড়েনি। তবে ইমনের কথায়, যে পার্টি টাকা দেবে তিনি তাদের হয়েই গান গাইবেন।