তেলের দরকারই নেই, এই ‘সিক্রেট’ টেকনিকে বিনা তেলেই হবে ফুলকো লুচি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : খাদ্যরসিক বলে বাঙালির পরিচয় বহুদিনের। বাঙালির কাছে ছুটির দিনের সকাল মানেই ফুলকো লুচি (Recipe) আর তরকারি। লুচির সঙ্গে সাদা আলুর তরকারি, ছোলার ডাল, আলুর দম বা কষা মাংস, সব যুগলবন্দিই দুর্দান্ত। কিন্তু এখন অবশ্য অনেকেই স্বাস্থ্যসচেতন হচ্ছেন। তাই লুচিটা বাদের তালিকাতেই চলে যাচ্ছে।

তেল ছাড়াই ভাজা হবে লুচি (Recipe)

ছাঁকা তেলে ভাজা ফুলকো লুচি স্বাস্থ্যের পক্ষে যে খুব একটা ভালো না তা সকলেই জানেন। কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে, সঙ্গে আরও নানান সমস্যা দেখা দিতে পারে। তবে লুচি যদি তেল ছাড়াই ভাজা যায় তবে? ঠিকই পড়েছেন। লুচি হবে একেবারে নরম তুলতুলে কিন্তু তেল ছাড়া। তবে কড়াইতে নয়, লাগবে প্রেশার কুকার।

No oil healthy luchi recipe

কী কী উপকরণ লাগবে: তেল ছাড়াই হবে লুচি। তাই ক্যালোরি বৃদ্ধির চিন্তা নেই। কিছু স্পেশ্যাল টেকনিকেই বানানো যাবে এই লুচি। এর জন্য যা যা উপকরণ লাগবে-

গমের আটা- ২ কাপ

জোয়ান- আধ চা চামচ

হালকা গরম জল

নুন

আরও পড়ুন : মে-তেই টানা ৬ দিনের ছুটি, এই তারিখের আগে সারুন ব্যাঙ্কের কাজ

তেল ছাড়া লুচি বানানোর প্রণালী: প্রথমে একটি পাত্রে আটা, নুন আর জোয়ান নিয়ে গরম জল মিশিয়ে মেখে নিতে হবে। সাধারণ লুচির থেকে মণ্ডটা একটু শক্ত হবে। এরপর ১০-১৫ মিনিটের জন্য পাত্রটি ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ছোট ছোট লেচি (Recipe) করে বেলে নিতে হবে।

আরও পড়ুন : রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত চলবে কাজ, চিংড়িঘাটা মেট্রোর জন্য কোন কোন রাস্তা বন্ধ থাকবে জানুন

এরপর গ্যাস ওভেনে প্রেশার কুকার বসিয়ে ভেতরে ১-২ গ্লাস জল দিতে হবে। ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এবার একটি স্টিলের থালায় সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে যাতে লুচি গুলি আটকে না যায়। এরপর বেলে রাখা লুচি থালায় রেখে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। কুকারের ঢাকনা বন্ধ করে দিন, তবে হুইসল ভুলেও লাগাবেন না। মাঝারি থেকে হাই স্টিমে মাত্র ৩-৪ মিনিট রান্না হলেই লুচি সুন্দর ফুলকো হবে।