রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত চলবে কাজ, চিংড়িঘাটা মেট্রোর জন্য কোন কোন রাস্তা বন্ধ থাকবে জানুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এতদিন ধরে যে মেট্রোর অসমাপ্ত কাজ আটকে পড়েছিল, রাজ্যের মসনদে ক্ষমতা বদল হতেই শুরু হয়ে গেল সেই কাজ। চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) ৩৬৬ মিটার অংশ নিয়ে কম জলঘোলা হয়নি। কাজ শুরু করতে প্রয়োজনীয় ট্রাফিক ব্লকের অনুমতি মেলেনি পূর্বতন সরকারের থেকে। টালবাহানার ফলে সময় ক্রমেই বেড়েছে। অবশেষে বিজেপি সরকার গঠন হতেই গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মেট্রো প্রকল্পের কাজ।

শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) দ্বিতীয় পর্যায়ের কাজ

সপ্তাহান্তে চলছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। আজ শুক্রবার দ্বিতীয় দফার কাজ শুরু হতে চলেছে। এদিন রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত চলবে কাজ। তার জেরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে আজ রাত থেকেই। যেমনটা জানা যাচ্ছে, ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার জুড়ে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের এই কাজে।

Which lanes will be closed for chingrighata metro

ট্রাফিক নিয়ন্ত্রণ হবে আজ থেকেই: গত ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত হয়েছে প্রথম পর্যায়ের কাজ। তাতে ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের গার্ডার বসানো হয়েছে। এবার জুড়ে দেওয়া হবে দুই পিলার। এর জন্য গাড়ি গুলিকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে। জানা যাচ্ছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের (Chingrighata Metro) দক্ষিণমুখী রাস্তায় গাড়ির গতি এবং যাতায়াত নিয়ন্ত্রিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাইপাসের দক্ষিণমুখী গাড়িগুলি চলবে স্বাভাবিক পথেই। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির রাস্তা পরিবর্তন হবে না।

আরও পড়ুন : দিঘা টু দার্জিলিং পুরো ফ্রি, এসি সরকারি বাসের টিকিট মিলবে কোথায়?

কোন দিক দিয়ে ঘুরবে গাড়ি: বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকাকালীন সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি উত্তরমুখী রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যাবে। এছাড়া সল্টলেকে যাওয়ার জন্য চিংড়িঘাটা উড়ালপুলে ওঠা গাড়িগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে। দক্ষিণমুখী গাড়িগুলিকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে। নিউটাউন এবং সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ অভিমুখে যাওয়ার জন্য বাঁদিকে ঘুরতে পারবে। উত্তর দিকে যাওয়ার জন্য গাড়িগুলি মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে।

আরও পড়ুন : মে-তেই টানা ৬ দিনের ছুটি, এই তারিখের আগে সারুন ব্যাঙ্কের কাজ

এই মেট্রো চালু হলে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ লাভবান হবেন। কবি সুভাষ থেকে চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভ পৌঁছাতে আরও কম সময় লাগবে। চিংড়িঘাটা, সল্টলেক এবং নিউটাউন হয়ে কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো। কবি সুভাষ মেট্রো স্টেশনে ব্লু লাইন এবং সেক্টর ফাইভের কাছে গ্রিন লাইনের সঙ্গে সংযুক্ত হবে। চিংড়িঘাটার কাজ শেষ হলে বেলেঘাটা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগ আরও সহজ হবে। চিংড়িঘাটার ট্রাফিক জ্যামও এড়ানো যাবে।