বাংলাহান্ট ডেস্ক : পুজো আসতে আর বাকি মাত্র কয়েক সপ্তাহ। প্যান্ডেল হপিংয়ের প্ল্যান যেমন রেডি হচ্ছে একদিকে, তেমনই অন্যদিকে ঠিক হচ্ছে পেটপুজোর মেনুও। পুজোয় অনেকে যেমন রেস্তোরাঁয় খাওয়া পছন্দ করেন, তেমনই অনেকে বাড়িতেও পার্টি, খাওয়া দাওয়ার (Recipe) প্ল্যান করে থাকেন। এমন ঘরোয়া পার্টিতে মিষ্টিমুখের জন্য রাখতে পারেন কেশর ভাপা দই।
এয়ার ফ্রায়ারে বানান কেশর ভাপা দই (Recipe)
দোকান থেকে কেনার বদলে বাড়িতেই যদি সহজে বানানো যায় ভাপা দই তাহলে গরমের দিনে মন জুড়ায়, শরীরও জুড়ায়। এয়ার ফ্রায়ারে কীভাবে বানাবেন কেশর ভাপা দই, রইল রেসিপি-

কেশর ভাপা দই এর উপকরণ:
টক দই- ৩ কাপ
হালকা গরম দুধ- ২ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক- ৬ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম- দেড় কাপ
ছোট এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ
কেশর
আরও পড়ুন : মহালয়ায় বিশ্বরেকর্ড, একসঙ্গে বাজবে ৩০০০ ঢাক! সকাল থেকেই ঠাসা কর্মসূচি
কেশর ভাপা দই এর প্রণালী: একটি পরিস্কার সুতির কাপড়ে প্রথমে টক দই বেঁধে ২-৩ ঘন্টা ঝুলিয়ে রেখে দিন যাতে সমস্ত জল ঝরে যায়। অন্যদিকে হালকা গরম দুধে ভিজিয়ে রাখুন কেশর (Recipe)। এবার একটি বড় পাত্রে দই, কেশর মেশানো দুধ, ফ্রেশ ক্রিম, এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে নিন যাতে কোনও দলা না থাকে।
আরও পড়ুন : পুজোর মাসে ছুটিই ছুটি, অক্টোবরে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
এই মিশ্রণটি এয়ার ফ্রায়ার সেফ ছোট ছোট বাটিতে ঢেলে বাটির মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। এবার এয়ার ফ্রায়ারে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১২ মিনিট বেক করে নিন। এয়ার ফ্রায়ার থেকে বের করে প্রথম ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা করুন। এরপর ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন কেশর ভাপা দই।













