ভোটে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ! কারা পারবেন না পোলিং ডিউটি করতে? জানাল কমিশন

Published on:

Published on:

5 DIG Transfer in Bengal ahead of Election 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন বিধানসভা ভোটের আগে ভোট পরিচালনা নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। কে ভোটের কাজে যুক্ত হবেন, আর কে হবেন না, তা নিয়ে স্পষ্ট নির্দেশ জারি হয়েছে রাজ্যের সব জেলায়। বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মীদের ভূমিকা নিয়ে এবার একেবারে কড়া অবস্থান নেওয়া হয়েছে।

চিঠিতে কী বলেছে কমিশন (Election Commission)?

চিঠিতে বলা হয়েছে, ভোট পরিচালনা একটি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে থেকেই করতে হবে। সেই নিয়ম মেনেই শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সংস্থার কর্মীদের নিয়েই পোলিং পার্সোনেলের দল তৈরি করতে হবে। নির্বাচন কমিশনের (Election Commission) আগের নির্দেশিকা ও চেকলিস্টেও এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ ছিল বলেই জানানো হয়েছে।

নির্বাচন দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি কোনও জেলায় চুক্তিভিত্তিক কর্মীদের নাম পোলিং পার্সোনেলের তালিকায় রাখা হয়, তাহলে তা গুরুতর নিয়মভঙ্গ হিসেবে গণ্য করা হবে। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। অতীতে এই ধরনের নিয়োগ নিয়ে আদালতের পর্যবেক্ষণ ও আপত্তির কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

EC Starts Election Duty Training for 2026 Assembly Polls

আরও পড়ুনঃ ভোটের ডিউটি পড়েছে? নিজের ভোট দেবেন কীভাবে, জানুন ফর্ম ১২-১২এ-র পুরো নিয়ম

এই পরিস্থিতিতে প্রতিটি জেলার নির্বাচন আধিকারিকদের আলাদা করে পোলিং পার্সোনেলের তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই তালিকার সঙ্গে লিখিতভাবে জানাতে হবে, সেখানে কোনও চুক্তিভিত্তিক কর্মী নেই। এছাড়াও, আগামী ৩০ মার্চের মধ্যে এই সংক্রান্ত সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে (Election Commission)।