ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! নতুন পোস্টে যোগ দিতে পারবেন তো অফিসাররা? জানাল কমিশন

Published on:

Published on:

Election Commission Clarifies Rule on Police Transfers Before Poll Dates
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু ভোটের তারিখ ঘোষণার কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের মধ্যে বড় রদবদল করা হয়। সেই বদলির নির্দেশ এখন কার্যকর হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজ্য পুলিশের মধ্যে রদবদল নিয়ে কী বলছে কমিশন (Election Commission)

নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, যদি কোনও অফিসারের বদলির নির্দেশ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে জারি করা হয়ে থাকে, কিন্তু তিনি এখনও নতুন জায়গায় গিয়ে যোগ না দিয়ে থাকেন, তাহলে কমিশনের অনুমতি ছাড়া সেই বদলি কার্যকর করা যাবে না। অর্থাৎ নতুন পোস্টে যোগ দেওয়ার আগে কমিশনের অনুমোদন দরকার হবে।

রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, যাঁদের বদলি হয়েছে তাঁদের যত দ্রুত সম্ভব নতুন পোস্টিংয়ে যোগ দিতে হবে। জানা গিয়েছে, এই নির্দেশে মোট ২৭ জন ইন্সপেক্টর এবং ১২টি থানার আইসি-কে বদলি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, দুই মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর ও হুগলি-সহ একাধিক জেলায় এই বদলি করা হয়েছে।

কমিশন (Election Commission) আরও জানিয়েছে, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও অফিসারকে রাজ্য সরকার নিজের সিদ্ধান্তে বদলি করতে পারবে না। যদি প্রশাসনিক কারণে খুব জরুরি হয়, তাহলে আগে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে।

Election Commission to allow unmapped voters in SIR process

আরও পড়ুনঃ বাংলার ভোটের নির্ঘণ্ট প্রকাশ! কবে, কত দফায় ভোট? ঘোষণা করল নির্বাচন কমিশন

উল্লেখ্য, নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্য পুলিশের এই রদবদল নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়। সপ্তাহ তিনেক আগেই রাজ্যের চার আইপিএস অফিসারকে বদলি করা হয়েছিল। এই বিষয়টি নিয়ে বিজেপি কটাক্ষও করে। তবে কমিশন (Election Commission) পরিষ্কার করে জানিয়েছে, বদলির নির্দেশ নিয়ে তাদের আলাদা করে কিছু বলার নেই। কিন্তু যদি দেখা যায় কোনও অফিসার এখনও নতুন পোস্টে যোগ দেননি, তাহলে কমিশনের অনুমতি ছাড়া সেখানে যোগ দেওয়া যাবে না।