বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে জল্পনার অবসান। বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (Bengal Election Breaking)। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে বাংলার ভোটের সময়সূচি ঘোষণা করেন। এর ফলে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়ে গেল জোর প্রস্তুতি।
কবে, কত দফায় ভোট বাংলায় (Bengal Election Breaking)?
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, এবারের বিধানসভা নির্বাচন (Bengal Election Breaking) মোট ২ দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে রাজ্যের সব কেন্দ্রের ভোট গণনা হবে। সেদিনই পরিষ্কার হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ।
দিল্লিতে ঘোষণা নির্বাচন কমিশনের
রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, অবাধ ও শান্তিপূর্ণ ভোট (Bengal Election Breaking) করানোই কমিশনের প্রধান লক্ষ্য। সেই কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনাও করা হয়েছে। তিনি বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।
জোর প্রস্তুতি রাজনৈতিক শিবিরে
ভোটের (Bengal Election Breaking) নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে তৎপরতা। রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রার্থী তালিকা তৈরি এবং প্রচারের রূপরেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বড় বড় সভা, মিছিল এবং প্রচার কর্মসূচি আরও জোরদার হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

আরও পড়ুনঃ বাংলায় কবে ভোট? বড় সিদ্ধান্ত কমিশনের
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নির্বাচন (Bengal Election Breaking) বরাবরই জাতীয় রাজনীতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবারের নির্বাচনেও গোটা দেশের নজর থাকবে বাংলার দিকে। ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












