বাংলায় কবে ভোট? বড় সিদ্ধান্ত কমিশনের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ভোট কবে হবে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছিল। সেই জল্পনার অবসান হতে পারে আজই। সূত্রের খবর, রবিবার বিকেলেই সাংবাদিক বৈঠক করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

রবিবার বিকেলে ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা

রবিবার বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠক থেকেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। বাংলার পাশাপাশি তামিলনাড়ু, অসম, কেরল এবং পদুচেরির নির্বাচন সম্পর্কেও এদিন ঘোষণা হতে পারে। কত দফায় ভোট গ্রহণ হবে, সেটাও জানিয়ে দিতে পারে কমিশন।

গত কয়েকদিন ধরেই ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly Election) ঘোষণা নিয়ে জোর জল্পনা চলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ১৫ মার্চ অথবা ১৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতে পারে। সেই জল্পনার মাঝেই রবিবার বিকেলের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন, সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার পরেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়। তিনি বলেছিলেন, “আমি দেখেছি উনি ব্রিগেডের সভা করে যাওয়ার পরই নির্বাচনের ডেট ঘোষণা করেন।” শনিবারই কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা হয়েছে। তার ঠিক পরদিনই কমিশনের সাংবাদিক বৈঠক হওয়ায় জল্পনা আরও বেড়েছে।

কয়েকদিন আগে বাংলায় এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তখন তিনি জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ভোটের দফা কমানোর দাবি জানিয়েছে। বামফ্রন্ট এবং বিজেপি, উভয় পক্ষই এক দফায় ভোট সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, রাজ্য নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচন কমিশনের কাছে বাংলায় ভোটের দফা কমানোর দাবি তুলেছে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় মোট আট দফায় ভোটগ্রহণ হয়েছিল।

West Bengal Election Likely to Be Held in Three Phases

আরও পড়ুনঃ ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে জোর জল্পনা! কারা হতে পারেন নতুন মুখ?

তবে ভোটের (West Bengal Assembly Election) দফা কমানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। বুথের সংখ্যা কত বেড়েছে, সংবেদনশীল বুথের সংখ্যা কত, এবং পর্যাপ্ত পরিমাণ আধা-সেনা বাহিনী পাওয়া যাবে কি না এই বিষয়গুলো বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। সব মিলিয়ে রবিবার বিকেলের বৈঠকের দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। সেখানেই পরিষ্কার হয়ে যেতে পারে বাংলাসহ পাঁচ রাজ্যের নির্বাচনের পূর্ণাঙ্গ সূচি।