ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে জোর জল্পনা! কারা হতে পারেন নতুন মুখ?

Published on:

Published on:

Possible New Faces in Trinamool Congress Candidate List
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দলীয় মহলে এখন তুমুল আলোচনা চলছে। কে কোন কেন্দ্রে প্রার্থী হতে পারেন, নতুন মুখ কারা আসতে পারেন, এই সব নিয়েই তৃণমূল শিবিরে নানা নাম ঘুরে বেড়াচ্ছে।

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সম্ভাব্য প্রার্থী তালিকায় কাদের নাম?

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সম্ভাব্য প্রার্থী তালিকায় শোনা যাচ্ছে বেশ কিছু নতুন নাম। বিশেষ করে তরুণ নেতৃত্ব এবং দলের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত কিছু মুখ এবার বিধানসভা নির্বাচনে সুযোগ পেতে পারেন বলেই আলোচনা চলছে। নতুন মুখের তালিকায় অন্যতম যে নামটি নিয়ে বেশি আলোচনা শোনা যাচ্ছে, তিনি হলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। দলীয় সূত্রে ইঙ্গিত মিলছে, এবার বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে।

একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে জয়া দত্ত-র নামও। পাশাপাশি প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী হতে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তৃণমূলের (Trinamool Congress) আরেক সাংসদ সামিরুল ইসলাম-এর নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ঘুরছে। এছাড়া দলের একাধিক মুখপাত্রের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। এই তালিকায় রয়েছেন কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষ।

দলের (Trinamool Congress) অন্দরে আরও কয়েকটি নতুন মুখ নিয়েও জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে স্বপ্না বর্মন, প্রতিকুর রহমান, দেবাংশু ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সন্দীপন সাহা, রাম মোহন রায় এবং দেবরাজ চক্রবর্তী-র নাম।

Trinamool Congress Bibhuti Ghosh takes charge as Old Malda Chairman

আরও পড়ুনঃ নির্বাচনী দায়িত্বে বড় বদল! ভোট ঘোষণার আগেই উত্তর কলকাতা নিয়ে বড় পদক্ষেপ নিল কমিশন

তবে এখনও পর্যন্ত দলীয়ভাবে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। ফলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে তৃণমূলের (Trinamool Congress) সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে এই জল্পনা আরও কিছুটা সময় চলবে বলেই মনে করা হচ্ছে।