নির্বাচনী দায়িত্বে বড় বদল! ভোট ঘোষণার আগেই উত্তর কলকাতা নিয়ে বড় পদক্ষেপ নিল কমিশন

Published on:

Published on:

Election Commission Sends Special Observer in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগেই উত্তর কলকাতার নির্বাচন পরিচালনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার থেকে কলকাতা পৌরনিগমের কমিশনারই উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উত্তর কলকাতা নিয়ে কী সিদ্ধান্ত কমিশনের (Election Commission)?

আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই উত্তর কলকাতার নির্বাচনী প্রশাসন নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা পৌরনিগমের কমিশনারকেই উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক (DEO) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণত রাজ্যের বিভিন্ন জেলায় সংশ্লিষ্ট জেলার জেলাশাসকই জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেন। কিন্তু কলকাতার ক্ষেত্রে সেই ব্যবস্থা নেই। কারণ শহরে আলাদা করে কোনও জেলাশাসকের পদ নেই। তাই এতদিন কোনও নির্দিষ্ট পদাধিকারী নয়, আইএএস পদমর্যাদার কোনও আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হত। এবার সেই প্রথায় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে, উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব এখন থেকে কলকাতা পৌরনিগমের কমিশনারই সামলাবেন। ফলে ভবিষ্যতে ওই পদে অন্য কোনও আধিকারিককে নিয়োগ করা যাবে না।

এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন আইএএস অফিসার সুমিত গুপ্ত। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতার ডিইও হিসেবে তিনিই কাজ করবেন বলে জানানো হয়েছে। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় এসেছিল। সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন কমিশনের সদস্যরা।

Election Commission to allow unmapped voters in SIR process

আরও পড়ুনঃ আজই শেষ সুযোগ! অ্যাডভান্স কর না দিলে গুনতে হবে মোটা জরিমানা, কত? জানুন…

সেই বৈঠকেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। যদিও ঠিক কবে বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে কমিশন (Election Commission) সূত্রে ইঙ্গিত, আগামী এক-দুদিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা হতে পারে। তার আগেই উত্তর কলকাতার নির্বাচনী দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করল কমিশন।